নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৩১ জন

মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতি নির্বাচন: প্রার্থী নিজেই জানেন না প্রার্থিতার খবর

Copy Link

বান্দরবান মাইক্রোবাস,জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনী ফলাফল নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) জেলা সমবায় কার্যালয় কতৃক প্রদত্ত নথি পর্যালোচনা করার পর এই চাঞ্চল্য সৃষ্টি হয়।

সমবায় কার্যালয় কতৃক এই সমিতির রেজিস্ট্রেশন নাম্বার ১৬৬ উল্লেখ করা হয়েছে। জানা যায়, বিগত ৩ ফেব্রুয়ারী”২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফলের নথিতে ফুটবল প্রতীকে ইমরান উদ্দিন বাবু কে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষনা করে নির্বাচন পরিচালনা কমিটি।

নথিতে নির্বাচনের সকল কার্য্যক্রম সম্পন্ন হবার পর একাধিক প্রার্থী না থাকায় সমবায় সমিতি বিধিমালা/২০০৪ এর ৩২ (১) বিধিমতে তিনজন পরিচালকসহ নয় জনের একটি কমিটি ঘোষনা করে নির্বাচন পরিচালনা কমিটি পরে ঘোষিত কমিটির একটি অনুলিপি জেলা সমবায় কার্যালয়ে প্রেরন করা হয়।

সেই নথির সুত্র ধরে এবিষয়ে ২৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় পরিচালক হিসেবে নির্বাচিত ইমরান উদ্দিন বাবু কে ফোন করা হলে (মুঠোফোন) তিনি জানান,আমি কোনও নির্বাচন করি নাই।

আজই প্রথম বিষয়টি শুনলাম।আমাকে কোনও কমিটিতে রাখা হয়েছে এই বিষয়টি আমি জানতামই না।এই বিষয়ে আমাকে অবগত করা হয় নাই।

এদিকে একই দিন সোমবার দুপুরে নির্বাচনী ফলাফলের নথি নিয়ে বিভ্রান্তির বিষয়টি জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম এর নজরে আনা হলে তিনি বলেন,সর্বশেষ নির্বাচনী ফলাফলের নথিটি বান্দরবান মাইক্রোবাস,জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতি কতৃপক্ষ জেলা সমবায় কার্যালয় কে প্রেরন করেছে।

এসময় তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সমিতিতে কয়েকজন কে নতুন করে সংযুক্ত করা হয়েছে।এদিকে জেলা সমবায় কতৃক প্রদত্ত কমিটির ফলাফল বিবরনীতে নাম উল্লেখ থাকা একাধিক ব্যাক্তি এই নির্বাচনী কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন এবং প্রতিবেদক কে পাল্টা জানতে চেয়েছেন নির্বাচনে অংশ নিলে তো জাতীয় পরিচয় পত্র থাকার কথা এবং দাপ্তরিক কিছু বিষয় থাকে।কখন নির্বাচন হইছে কিছুই তো বুঝতে পারছিনা।

এবিষয়ে নির্বাচন পরিচালনা কমিটি সদস্য আলী আকবর কে একাধিক বার ফোন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।তবে পুরো প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তুলেছেন অসংখ্য মালিক ও শ্রমিকরা। তাদের প্রশ্ন এই নির্বাচন কবে এবং কোন প্রক্রিয়ায় হলো তা তো জানিনা।একাধিক প্রার্থী নেই এমন তথ্য কারা জানালো। তাছাড়া ফলাফল বিবরনীতে যাদের নাম রয়েছে তাদেরকে কখনো সমিতির নেতৃত্বে আছেন এমন কিছু কখনো বলতে শুনিনি। জেলা সমবায় কার্যালয় এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করুক।

একাধিক মালিক-শ্রমিকের পাল্টা প্রশ্ন তাহলে বর্তমানে এই সমিতির সভাপতিসহ পরিচালনা পর্ষদে কারা কারা দায়িত্ব পালন করছে তা জেলা সমবায় কার্যালয়ই পরিষ্কার করুক। তাছাড়া সমবায় আইন অনুযায়ী এই সমিতির নির্বাচনে সমবায় কার্যালয়ের কোনও প্রতিনিধি ছিলো কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য,তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা,২০০৯- এর বিধি ৩ অনুসারে গত ১১ জানুয়ারী চারটি তথ্য জানতে চেয়ে আবেদন করা হয়।এতে সর্বশেষ ৪টি নির্বাচনের তথ্য চাওয়া হয়।সেই আবেদনের প্রেক্ষিতে ৩ ফেব্রুয়ারি”২০২৪ সালে অনুষ্ঠিত সর্বশেষ একটি নির্বাচনের ফলাফল বিবরনী সরবরাহ করে জেলা সমবায় কার্যালয়। এর আগে গত ১১ জানুয়ারি”২০২৬ বান্দরবান মাইক্রোবাস,জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির বিভিন্ন অনিয়মের বিষয়ে সমবায় অধিদপ্তর,ঢাকা এর অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) মিজ জেবুন নাহার এর নজরে আনা হয়।

এসময় মুঠোফোনে তিনি বলেন, জেলা সমবায় কার্যালয় বিষয়টি দেখবে তবে প্রতিকার পাওয়া না গেলে লিখিতভাবে অধিদপ্তর কে জানান,ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন→পার্বত্য চুক্তি বাস্তবায়নের সুস্পষ্ট প্রতিশ্রুতি ও আদিবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১০

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১২

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৩

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৪

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৫

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৬

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৭

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৮

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৯

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

২০
error: Content is protected !!