নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

Copy Link

মোহাম্মদ শাকিব হোসেন, রাঙামাটিঃ রাঙামাটি শহরের তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বিত অভিযান পরিচালনাকারী দল।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাঙামাটি শহরের এসব প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ কিট ও রিএজেন্ট ব্যবহার, মূল্যতালিকা প্রদর্শন না করা, পরীক্ষার ক্ষেত্রে অনিয়ম এবং অব্যবস্থাপনার মতো বিষয়গুলো উঠে আসে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

অভিযানে হাসপাতাল রোডের এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানসংশ্লিষ্টদের দাবি, প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী অর্থ আদায়ের পরিবর্তে ইচ্ছেমতো ফি নেওয়ার অভিযোগেরও সত্যতা পাওয়া গেছে বলে তারা জানান।

এ ছাড়া প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অভিযানসংশ্লিষ্টরা। এসব অনিয়মের কারণে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে কার্যক্রম পর্যবেক্ষণে রাখার কথা জানানো হয়।অন্যদিকে বনরূপা বাজারের বনরূপা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির নিজস্ব পরীক্ষার সক্ষমতা সীমিত হলেও সাইনবোর্ডে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার সেবা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। সরেজমিনে প্রতিষ্ঠানটির এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় রয়েছে বলে দেখা যায়।

অভিযানসংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটি নিজস্ব সক্ষমতার বাইরে বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে বাইরে পরীক্ষা করিয়ে আনে। এ ক্ষেত্রে পরীক্ষার মূল্য নির্ধারণ ও অর্থ আদায়ের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও পাওয়া যায়।এদিকে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বনরূপা এলাকার প্যানাসিয়া ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি নজরে আসে বলে জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে রোগী ও স্থানীয় ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর মধ্যে পরীক্ষার মূল্যতালিকা প্রদর্শন না করা, ইচ্ছেমতো অর্থ আদায়, মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার এবং সেবার মান নিয়ে অসন্তোষের অভিযোগ ছিল।

তাদের মতে, রোগ নির্ণয়ের পরীক্ষার ফলাফল চিকিৎসার পরবর্তী সিদ্ধান্তের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই মেয়াদোত্তীর্ণ কিট, নষ্ট যন্ত্রপাতি বা অনুপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে পরীক্ষা পরিচালিত হলে রোগীর জন্য ঝুঁকি তৈরি হতে পারে।অভিযান পরিচালনাকারীরা জানান, মঙ্গলবারের অভিযানে পাওয়া অনিয়মের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। পরবর্তী সময়ে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম ফলোআপ করা হবে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, জেলা প্রশাসনের প্রতিনিধি ও রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-মুনতাসির মামুন মনি, রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রোগীর নিরাপত্তা, সঠিক পরীক্ষা-নিরীক্ষা এবং স্বচ্ছ মূল্যব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১০

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

১১

জ্বালানি মূল্যবৃদ্ধিতে বান্দরবান ভ্রমণে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

১২

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুর প্রথম শিক্ষক মা, সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী

১৩

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১৪

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

১৫

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

১৬

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

১৭

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

১৯

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

২০
error: Content is protected !!