নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৭৬ জন

বিজিবির কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন আরাকান আর্মি সদস্য, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া (১১বিজিবি) এর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) এর এক সদস্য।

সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের কাছে তিনি আত্মসমর্পণ করেন।

পরে বিজিবির জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, বাংলাদেশী নাগরিক জীবন তঞ্চঙ্গ্যা (২১), তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সক্রিয় সদস্য ছিলেন। জীবন তঞ্চঙ্গ্যা বিজিবির কাছে একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ আত্মসমর্পণ করেন।

বিজিবি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আত্মসমর্পণকারী স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমারের মংডুতে অবস্থিত আরাকান আর্মির ক্যাম্পে অবস্থান করছিলেন। তবে ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি সেখান থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

তার ভাষ্যমতে, বর্তমানে আরাকান আর্মির প্রায় ৩০০ সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে এসেছে এবং তারা যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আত্মসমর্পণ করতে পারে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আন্তঃরাষ্ট্রীয় অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। আত্মসমর্পণকারী এবং তার কাছে থাকা অস্ত্র-গোলাবারুদ উখিয়া থানায় নিয়মিত মামলার মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন→বান্দরবানে শুরু হয়েছে আন্তঃউপজেলা ‘রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১০

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১১

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১২

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৩

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৪

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৫

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৬

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৯

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

২০
error: Content is protected !!