পাহাড়কন্ঠ ডেস্ক
১৭ মে ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪৩ জন

লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের কাউন্টডাউন

Copy Link

বর্ণিল আলো আর উৎসবমুখর পরিবেশ। চারদিকে ক্রিকেটপ্রেমীদের উল্লাস। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল বিবিসিসি-র আয়োজনে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)-র সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় আজ: ১৬ই মে (শনিবার) বিকালে ঢাকা বসুন্ধরা স্পোর্টস সিটিতে এক জমকালো আয়োজনে লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু হলো ২০২৬ টি-২০ ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের আনুষ্ঠানিক কাউন্টডাউন। দৃষ্টির সীমানা পেরিয়ে ব্যাট-বলের এই মহাযজ্ঞকে ঘিরে এখন টানটান উত্তেজনা।

এবারের এশিয়া কাপের অফিশিয়াল লোগোতে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিবন্ধকতা জয়ের গল্প, সংকল্প আর সাহসিকতার প্রতীক। আয়োজকরা বলছেন, কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি বিশ্বমঞ্চে দৃষ্টিজয়ী ক্রিকেটারদের সামর্থ্য প্রমাণের এক অনন্য প্ল্যাটফর্ম।

এ সময় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল বিবিসিসি-র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন: “এই টুর্নামেন্টটি আমাদের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটি সুযোগ। লোগো উন্মোচনের মাধ্যমে আমরা বিশ্বকে বার্তা দিতে চাই যে, কোনো বাধাই স্বপ্নকে থামিয়ে রাখতে পারে না। আমরা একটি সফল টুর্নামেন্ট উপহার দিতে পুরোপুরি প্রস্তুত। সবমিলিয়ে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করে পাশে থাকার ধারাবাহিকতা অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দেশের সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি-র কাছ থেকে অধিকতর সহযোগিতা প্রত্যাশা করেছেন তারা।

লোগো উন্মোচনের এই মাহেন্দ্রক্ষণে রোমাঞ্চিত দেশের ব্লাইন্ড ক্রিকেট দলের প্রতিনিধিরাও। ঘরের মাঠে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে ট্রফি নিজেদের করে রাখার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী তারা। কঠোর অনুশীলন আর সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে উন্মুখ ক্রিকেটাররা।

সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করে আসরে অংশগ্রহণকরী প্রতিটি দল অপেক্ষায় থাকবেন মাঠের লড়াইয়ের জন্য। যেখানে ২২ গজের ক্রিজে ব্যাটের স্ট্রোক আর বলের শব্দে নতুন ইতিহাস লিখবেন এশিয়ার পরাশক্তিরা।

উল্লেখ্য: আগামী ১৪ নভেম্বর হতে ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-২০ ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ-২০২৬। দেশের ব্লাইন্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম এ গুরুত্বপূর্ণ মেগা ইভেন্টে অংশগ্রহণ করবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। ব্লাইন্ড ক্রিকেট খেলা হয় মূলত বি-1 (সম্পূর্ণ দৃষ্টিহীন) বি-2 (আংশিক দৃষ্টিহীন সর্বোচ্চ ৫ মিটার পর্যন্ত চোখে দেখতে পান) আর সর্বশেষ বি-3 (আংশিক দৃষ্টিহীন সর্বোচ্চ ১৫ মিটার দেখতে পান) এই তিন ক্যাটাগরি খেলোয়াড়দের সমন্বয়ে ব্লাইন্ড ক্রিকেট খেলা হয়। খেলায় ব্যাবহৃত ক্রিকেট বলটি হার্ড প্লাস্টিক এবং বলের মধ্যে কিছু মার্বেল থাকে বলের শব্দের উপর নির্ভর করে দৃষ্টিজয়ী ব্লাইন্ড ক্রিকেটাররা বল আর ব্যাটে নিয়ে খেলার ২২ গজে দাপিয়ে বেড়ান। তাদের রয়েছে নরমাল ক্রিকেট খেলার মতো ২০ ওভারের টি-২০ ফরম্যাট এবং ৪০ ওভারের ওডিআই ফরম্যাট। নরমাল ক্রিকেট এর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির মতো ব্লাইন্ড ক্রিকেটেও রয়েছে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল ডব্লিউবিসিসি এবং দেশে রয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল বিবিসিসি। যাদের যাত্রা শুরু হয় ২০০৭ সালে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অর্জনের খাতায় রয়েছে পরপর (ভারত) ২০২২ ও (পাকিস্তান) ২০২৪ সালে টি-২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে রানার্স আপ হওয়ার মতো গৌরবময় অর্জন। পাশাপাশি রয়েছে নিউজিল্যান্ড দলকে তাদের মাটিতে ৫-০ তে সিরিজ জয় আর (ইংল্যান্ড) ২০২৩ সালে আইবিএসএ ওয়ার্ল্ড গেমস এ ব্রোঞ্জ পদক সহ আরো অসংখ্য অর্জন।

আরো পড়ুন→অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডাটাবেস উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!