নিজস্ব প্রতিবেদক
৩ মে ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৭ জন

নাইক্ষ্যংছড়ি’র ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক যুবক আহত।

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে আরাকান আর্মির পুঁতেরাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানাযায়।

আহত মনসুর আহমেদ (২৬) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (০১ মে) দুপুর ১২ টার দিকে সীমান্তের বাইশফাঁড়ীর তুইঙ্গাঝিরি বিওপির কাছাকাছি ৩৯ নম্বর পিলার সংলগ্ন মিয়ানমারের কাঁটাতারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

শুক্রবার ২ মে দুপুরে নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুইঙ্গাঝিরি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৩৯ নম্বর পিলার সংলগ্ন কাঁটাতারের পার্শ্ববর্তী স্থানে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটার সময় স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় বাংলাদেশি একজন নাগরিক গুরুতর আহত হয়। তার বাম পায়ের আঙুল ও পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।উল্লেখ্য যে আরাকান আর্মির পুঁতেরাখা স্থলমাইন বিস্ফোরণে গত কয়েক মাসে অন্ততপক্ষে ২০ জনের অধিক বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়েছে।

আরো পড়ুন→১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বান্দরবানে শ্রমিক দলের আলোচনা সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!