জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৪ জন

নাইক্ষ্যংছড়িতে খালের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আমতলী মাঠ এলাকায় খালের পানিতে ডুবে এহসানুল করিম নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সদরের আমতলী মাঠ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নূরানী মাদ্রাসার ছাত্র এহসানুল করিম তিন দিন আগে তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের পার্শ্ববর্তী হামিদিয়া পাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়।বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে খেলতে গিয়ে হামিদিয়া পাড়া খালের পানিতে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করা হলেও শামসুল আলম ও আয়েশা বেগম দম্পতির একমাত্র সন্তান এহসানুল করিমের মর্মান্তিক মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান,পানিতে পড়ে শিশুটির মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

মৃত শিশুটির জানাজার নামাজ বুধবার এশার নামাজের পর চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এহসানুলের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত পরিবারে চলছে হৃদয়বিদারক আহাজারি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!