শাকিব হোসেন রাঙ্গামাটিঃ আসন্ন ২৯ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত পরিষদ রাঙ্গামাটির উদ্যোগে আয়োজিত ৩য় নূরানী ওয়াজ ও মিলাদ মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ও জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রামের আরবি প্রভাষক শায়খ মুহাম্মদ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় আহলে সুন্নাত পরিষদ রাঙ্গামাটির বিশেষ প্রতিনিধি দলের পক্ষ থেকে শায়খ মুহাম্মদ জয়নুল আবেদীন আল-কাদেরীকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আগামী ২৯ নভেম্বর রাঙ্গামাটিতে অনুষ্ঠিতব্য ৩য় নূরানী ওয়াজ ও মিলাদ মাহফিলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাঁর অংশগ্রহণের জন্য আহলে সুন্নাত পরিষদ রাঙ্গামাটির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।
আয়োজকরা জানান, মাহফিলটি সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ আয়োজনের সার্বিক সফলতা ও কল্যাণের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন