রুমা প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৪৩ জন

বগালেকে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

Copy Link

বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত পর্যটন কেন্দ্র বগালেকের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহতরা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জনের একটি পর্যটক দল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বগালেক এলাকায় ভ্রমণে যান এবং একটি কটেজে রাত্রিযাপনের জন্য ওঠেন।

পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে পর্যটক দলটি বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে দলের আটজন সদস্য ফিরে আসলেও, নিহত জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।

তাদের সাথে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি তাৎক্ষণিকভাবে বগালেক আর্মি ক্যাম্পে জানান। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। দীর্ঘ তল্লাশি শেষে রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন একটি পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, “বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে স্থানীয়রা ধারণা করছেন, অতিরিক্ত গতি, পাহাড়ি পথ সম্পর্কে ধারনা না থাকায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে থাকতে পারেন।

আরো পড়ুন→দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন বান্দরবানের সাংবাদিক মং হাই সিং

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!