পাহাড়কন্ঠ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮২ জন

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

Copy Link

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ও পেশীশক্তির প্রভাব খাটিয়ে ভূমি দখল, বাড়িঘরে হামলা, চরের খাসজমি দখল ও চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ৩৮ জন বিশিষ্ট নাগরিক। এসব ঘটনায় উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তি, গোষ্ঠী এবং তাদের মদদদাতা ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এসব দাবি জানান। বিবৃতিটি পাঠান এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।

বিবৃতিতে বলা হয়, বিগত কিছুদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ভূমি দখল, বাড়িঘরে হামলা এবং চরের খাসজমি দখলের ঘটনা অহরহ ঘটছে। এসব ঘটনা কখনো প্রকাশ্য দিবালোকে, আবার কখনো রাতের আঁধারে সংঘটিত হচ্ছে। এতে জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।বিবৃতিতে সম্প্রতি রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে বলা হয়, ১৯৭৪ সাল থেকে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দিয়ে আসছে। বর্তমানে সেখানে শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছিল।

এ ছাড়া রাজধানীর মোহাম্মদপুরে কয়েকশ লোক নিয়ে হামলা, ভাঙচুর ও জমি দখলের অভিযোগের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়। সেখানে কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে স্থাপনা ও হাউজিং অফিসে ভাঙচুর এবং নগদ টাকা, জমির দলিলসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ করা হয়েছে।রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি পটুয়াখালীর চরবাংলা, নোয়াখালীর সদর উপজেলার ভাটিরটেক ও চরফ্যাশন এবং ভোলার বিভিন্ন চরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমিহীনদের উচ্ছেদ ও জমি দখলের অভিযোগ তুলে ধরা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন শহরে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। একই সঙ্গে শিশু ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব ঘটনা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন নাগরিকরা।

বিবৃতিতে দাবি করা হয়, এসব ঘটনা শুধু বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নয়; এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংশ্লিষ্ট প্রভাবশালী মহল, পতিত সরকারের সশস্ত্র অনুসারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।নাগরিকরা বলেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও গণমাধ্যমের প্রতিবেদনে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর নিজস্ব বা ভাড়াটে বাহিনী ব্যবহার করে এসব কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠে এসেছে। কোথাও কোথাও রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততার কারণে পুলিশ যথাসময়ে যথাযথ ব্যবস্থা নিতে পারছে না বলেও অভিযোগ রয়েছে।

তারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, সামগ্রিকভাবে সরকারেরও জবাবদিহির দায় রয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন—অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, খুশী কবির, শিরীন পারভিন হক, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাংবাদিক আবু সাঈদ খান, সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ও সারা হোসেন, শাহীন আনাম, আলোকচিত্রী শহিদুল আলম, শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামিনা লুৎফা, ড. সুমাইয়া খায়ের, ড. গীতি আরা নাসরীন, ড. জোবাইদা নাসরীনসহ মোট ৩৮ জন নাগরিক।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!