নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৯ জন

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Copy Link

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে পারিবারিক ও দেনমোহর/খোরপোষ সংক্রান্ত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির খবর পাওয়া গেছে।

গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

এরই মধ্যে তার স্ত্রী শাহীনা আক্তারের দায়ের করা পারিবারিক ও দেনমোহর/ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি সামনে এসেছে।

বাদীপক্ষের দাবি, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজানুর রহমান আখন্দ তার স্ত্রী শাহীনা আক্তারের সঙ্গে যোগাযোগ রাখছেন না এবং ভরণপোষণও দিচ্ছেন না। দীর্ঘদিন যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় তিনি আইনগত প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নেন।

শাহীনা আক্তারের আরও অভিযোগ, মিজানুর রহমান আখন্দ অন্যত্র বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত। তবে এসব অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।শাহীনা আক্তার বলেন, “বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান আমার কোনো খোঁজ রাখছে না। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ভরণপোষণও দিচ্ছে না। দীর্ঘদিন যোগাযোগের চেষ্টা করেও তাকে না পেয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি ন্যায়বিচার চাই।”এদিকে বিষয়টি নিয়ে এনসিপি বান্দরবান জেলা আহ্বায়ক মং সা প্রু-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগের ব্যাপারে আমরা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেব।”

মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!