নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৯ জন

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

Copy Link

পার্বত্য রাঙামাটির সাজেক পর্যটন অঞ্চলের চাইল্যাতলী এলাকায় আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এবং জেএসএস (সন্তু)-এর মধ্যে আজ দুপুরে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘাত এবং ৭ বছরের নিষ্পাপ শিশু সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক যৌথ প্রেস বিবৃতিতে (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস এবং সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন, জুম্ম জনগণের অধিকার আদায়ের মুখরোচক স্লোগান দিয়ে পাহাড়ে সক্রিয় থাকা সশস্ত্র সংগঠনগুলো বাস্তবে সাধারণ মানুষ ও অবোধ শিশুদের জীবনকে নরকে পরিণত করেছে। আজ সকালে ইউপিডিএফের গ্রুপ কমান্ডার বিপ্লব ও বাবুধন এবং জেএসএসের গ্রুপ কমান্ডার বিক্রমের বাহিনীর মধ্যে চলা ভারী গুলিবর্ষণে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চাঁদাবাজি ও ক্ষমতার লড়াইয়ের নির্মম বলির শিকার হয়েছে মাচালং এলাকার ৭ বছরের শিশু সঞ্জিতা ত্রিপুরা, যা অত্যন্ত বর্বর ও অমানবিক।

নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের সহিংসতার কারণে শুধু স্থানীয় খেটে খাওয়া পাহাড়ি-বাঙালি সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং সাজেকের মতো গুরুত্বপূর্ণ পর্যটন খাতের নিরাপত্তা এবং দেশের ভাবমূর্তি মারাত্মক হুমকির মুখে পড়েছে। পাহাড়ে প্রতিনিয়ত এমন নিরাপত্তাহীনতার মধ্যে সাধারণ মানুষ বসবাস করতে পারে না।

পিসিসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অবিলম্বে এ ঘটনায় জড়িত ইউপিডিএফ ও জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং গুলিবিদ্ধ শিশু সঞ্জিতা ত্রিপুরার সুচিকিৎসাসহ তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোর দাবি জানানো হচ্ছে। একই সাথে পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক ও কঠোর অভিযানের আহ্বান জানানো হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!