শাকিব হোসেন, রাঙ্গামাটি
৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

রাঙামাটিতে এই প্রথমবার উদয়ন ক্লাবের ইউএফএল সিজন ওয়ানে নিলামে দল গঠন

Copy Link

 

রাঙামাটিতে প্রথমবারের মতো নিলাম পদ্ধতিতে ফুটবল খেলোয়াড়দের দল গঠনের ব্যতিক্রমী আয়োজন করেছে উদয়ন ক্লাব। ক্লাবটির উদ্যোগে আয়োজিত ইউএফএল সিজন ওয়ান ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলাম অনুষ্ঠানে ছয়টি দলের টিম লিডার, দলের সদস্য, ক্রীড়াপ্রেমী, উদয়ন ক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির পরিচালকবৃন্দ, উদীয়মান সদস্যসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে খেলোয়াড়দের ছবি পর্দায় প্রদর্শন করে নিলামে তোলা। এ পদ্ধতিতে খেলোয়াড়দের নির্বাচন ও বিভিন্ন দলে অন্তর্ভুক্ত করা হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারে নিলাম কার্যক্রমে ভিন্নধর্মী মাত্রা যোগ হয়।

উদয়ন ক্লাবের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, নতুন প্রতিভা তুলে ধরা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার প্রত্যাশা রয়েছে।

অনুষ্ঠানে উদয়ন ক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির পরিচালকবৃন্দ ইউএফএল সিজন ওয়ান সফলভাবে সম্পন্ন করতে সকল সদস্য, খেলোয়াড়, টিম লিডার ও ক্রীড়াপ্রেমীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিলাম পদ্ধতিতে দল গঠনের এ আয়োজন রাঙামাটির স্থানীয় ফুটবল অঙ্গনে নতুন অভিজ্ঞতা সৃষ্টি করেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে এইচএসসিতে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন

১

সাংবাদিক ও সমাজকর্মী উজ্জল তঞ্চঙ্গ্যার মায়ের পরলোকগমন

২

রাঙ্গামাটির স্বর্ণটিলায় প্রথমবারের মতো চালু হলো ‘পবিত্র সিরাতুল মুস্তাকিম’

৩

আলীকদমে ১৪ বছরের কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য

৪

রাঙামাটিতে এই প্রথমবার উদয়ন ক্লাবের ইউএফএল সিজন ওয়ানে নিলামে দল গঠন

৫

বান্দরবানে ২২ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল বিজিবি

৬

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল উত্তরাধিকার সনদ প্রদর্শন, আটক-১

৭

পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল

৮

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

৯

নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম চালু

১০

সেনেগালে যুব অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বান্দরবানের নয়ন ত্রিপুরা

১১

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

১২

বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ ইসহাক

১৩

নাইক্ষ্যংছড়িতে মাদক, কিশোর গ্যাং ও চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা

১৪

বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রশিন তঞ্চঙ্গ্যা

১৫

রুমায় মিজোরাম ফেরত বম পরিবার পেল সেনাবাহিনীর সহায়তা

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপিত

১৭

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত–২

১৮

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

১৯

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

২০
error: Content is protected !!