নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার ৬ মার্চ বিকেল সাড়ে ৫টার টার দিকে নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর মাইনটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
জানাযায়, আহত আব্দুর জব্বর (৫৩) নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নে পাইনছড়ি এলাকার আলী আহমদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিকেলে নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইয়নিয়নের পাইনছড়ি সংলগ্ন ৫১/৭ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের ভেতর ৭-৮ জন বাংলাদেশি কাঠুরিয়া কাঠ সংগ্রহ করতে যান। এ সময় মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আব্দুল জব্বর আহত হন। তার সঙ্গে থাকা অন্যরা আব্দুর জব্বরকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের নাম প্রকাশের অনিচ্ছুক দায়িত্বরত এক চিকিৎসক জানিয়েছেন, যুবকের বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ উড়ে গেছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, শুনেছি নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের সীমান্তের ওপারে আব্দুল জব্বর নামে এক যুবক বিস্ফোরণে আহত হয়েছেন।
আরো পড়ুন→বনমোরগ জব্দ করে অবমুক্ত করেন দেশি মোরগ, বিপাকে বন কর্মকর্তা


