নিজস্ব প্রতিবেদক
৬ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১২৯ জন

বনমোরগ জব্দ করে অবমুক্ত করেন দেশি মোরগ, বিপাকে বন কর্মকর্তা

Copy Link

গতকাল বিকেলে খাগড়াছড়ির গুইমারায় স্থানীয় বাজার থেকে বনমোরগ কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। পথে তাঁকে আটকায় বন বিভাগ। বনমোরগটি উদ্ধার করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ওই ব্যক্তিকে। নিয়ম অনুযায়ী ওই মোরগ নিকটস্থ বনে অবমুক্ত করার কথা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার। তবে উদ্ধার করা ওই বনমোরগ অবমুক্ত না করার অভিযোগ উঠেছে সেই কর্মকর্তার বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তার নাম সিরাজুল ইসলাম। তিনি উপজেলার জালিয়াপাড়া রেঞ্জের কর্মকর্তা। উদ্ধার করা বনমোরগটি অবমুক্ত করা হয়েছে দাবি করে গতকাল একটি ছবি তিনি গণমাধ্যমকর্মীদের পাঠান। তবে ছবিতে তাঁকে একটি ‘দেশি মোরগ’ অবমুক্ত করতে দেখা যায়।

গুইমারা উপজেলার জালিয়াপাড়া রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে বনমোরগটি উদ্ধার হয়। যাঁর কাছ থেকে বনমোরগটি উদ্ধার হয়েছে, ওই ব্যক্তি মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকার বাসিন্দা। তিনি পাহাড় কন্ঠ–কে জানান, তিনি বাজার থেকে বনমোরগটি কিনেছিলেন। বাড়ি নিয়ে যাওয়ার পথে তাঁর কাছ থেকে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বনমোরগটি উদ্ধার করেন। এরপর স্থানীয় কয়েকজন বাসিন্দাকে সাক্ষী রেখে একটি মুচলেকায় তাঁর সই নেওয়া হয়। বাড়ি ফিরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বন বিভাগ কর্তৃক ‘বনমোরগ অবমুক্তের’ একটি ছবি দেখতে পান। তবে সেটি তাঁর কাছ থেকে উদ্ধার করা বনমোরগের নয়। উদ্ধার হওয়া বনমোরগের সঙ্গে এর কোনো মিল নেই।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রাকিব হোসেন। তিনিও একই ধরনের দাবি করেন। তিনি বলেন, ‘বনমোরগটি আটক করার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। নিজের মুঠোফোনে এর ছবিও তুলেছি। কিন্তু পরে যে মোরগ অবমুক্ত করা হয়েছে, সেটির সঙ্গে উদ্ধার করা বনমোরগটির কোনো মিল পাইনি; এটি দেশি মোরগ।’

তবে জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, উদ্ধার হওয়া বনমোরগটি তিনি অবমুক্ত করেছেন। গুইমারা সেনা রিজিওনের পাশে সেটি অবমুক্ত করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো ছবির সঙ্গে উদ্ধার হওয়া বনমোরগের মিল না থাকার বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে মো. সিরাজুল ইসলাম বলেন, ওই ছবিটি গত বছরের। তবে আগের বছরের ছবি কেন পাঠানো হলো, তা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানতে চাইলে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, ‘বনমোরগটি উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে—এমন তথ্য আমাকে জানানো হয়েছে। যদি এর ভেতরে ঝামেলা বা গরমিল হয়ে থাকে, এ বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন→আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন বান্দরবানের সাংবাদিক মং হাই সিং

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

আলীকদম মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হলো ‘শুভ আষাঢ়ী পূর্ণিমা’

সরকার গঠনের ৫ মাস পার হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেই: মতবিনিময় সভায় বক্তারা

পার্বত্য চট্টগ্রামে অপহরণ, চাঁদাবাজি ও হত্যা উদ্বেগজনক পর্যায়ে: কাজী মজিব

থানচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রাঙ্গামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

পাহাড়ের সশস্ত্র সহিংসতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিসের সহযোগিতায় ২’শত পরিবার পেলো কারিতাসের সহায়তা

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

১০

বান্দরবানে স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১১

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

১২

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

১৩

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৪

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

১৫

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

১৬

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

১৭

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

১৮

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

১৯

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

২০
error: Content is protected !!