Khaled Mahabub Khan Arafat
১১ আগস্ট ২০২৫, ২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৫৫ জন

রাঙামাটিতে মিথ্যা মামলা ও বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Copy Link

স্টাফ রিপোর্টারঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার আমানতবাগ এলাকার বাসিন্দা মনিকা আক্তার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, রাজনৈতিক প্রতিহিংসা ও অসৎ চাঁদাবাজ চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি ও তাঁর পরিবার বর্তমানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে মনিকা আক্তার জানান, সাবেক স্বামী মোস্তাফিজুর রহমান সেলিমের কাছ থেকে দানপত্রের মাধ্যমে পাওয়া বসতভিটাটি কিছু অসৎ রাজনৈতিক নেতা ও তার সাবেক স্বামীর পরিবারের সদস্যদের সহায়তায় জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। চাঁদা না দেওয়ার কারণে তাকে বিভিন্নভাবে হুমকি, হয়রানি এবং শেষ পর্যন্ত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেন।

মনিকা বলেন,”২০২৫ সালের ২৭ মে আমি আমার ছেলে-মেয়েকে নিয়ে রাঙামাটিতে গিয়ে বাড়ির রেজিস্ট্রি সংক্রান্ত কাজে গেলে বিএনপি’র কয়েকজন নেতা ও আমার সাবেক স্বামীর পরিবারের কিছু সদস্য মিলে আমাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। সেলিনা আক্তার নামের এক নারী নাটক সাজিয়ে পুলিশের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়। পরে পুলিশ এসে আমাকে ও আমার সন্তানদের থানায় নিয়ে যায়। একদিন পর আমাকে একটি রাজনৈতিক মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়।”

তিনি আরও জানান, এই মিথ্যা মামলার পেছনে রাজনৈতিক প্রভাব ও উদ্দেশ্য রয়েছে। তার ওপর চাপ সৃষ্টি করে পুলিশকে দিয়ে মামলা দায়ের করানো হয়েছে, যেখানে তার কোনো দোষ নেই।

মনিকা আক্তার একজন মিডিয়াকর্মী হিসেবেও পরিচিত। তিনি বলেন,”আমি চাই, দেশবাসী আমার কণ্ঠ শুনুক। আমার পরিবারের নিরাপত্তা ও ন্যায্য বিচার এখন রাষ্ট্রের কাছেই প্রার্থনা করছি।”

সংবাদ সম্মেলনে তার দাবি ছিল: তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, দখল হয়ে যাওয়া তার বৈধ সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে হবে, তিনি ও তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মনিকা আক্তার সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মানবাধিকার সংগঠনসহ দেশের সব গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা তুলে ধরার জন্য আহ্বান জানান।

তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান,”আপনারা দয়া করে আমার এই সংকটময় সময়ে পাশে থাকুন। সংবাদমাধ্যমের শক্ত ভূমিকার মাধ্যমেই আমি বিশ্বাস করি, ন্যায়বিচার ফিরে পাওয়া সম্ভব।”

আরো পড়ুন→বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের তুমব্রুতে গোলাগুলি, সতর্ক বিজিবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!