নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

Copy Link

শুভ প্রবারণা পূর্ণিমা—বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে এখন থেকেই উৎসবের আমেজ শুরু হয়ে গেছে পাহাড়ি জেলা বান্দরবানে। প্রবারণা পূর্ণিমার মূল আকর্ষণ হলো আকাশ প্রদীপ বা ফানুস ওড়ানো।

আর এই ফানুস তৈরির কাজ এখন বান্দরবানের পাড়ায় পাড়ায় চলছে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে।প্রতিবছরের মতো এবারও উৎসবের আনন্দকে বাড়িয়ে তুলতে দিনরাত কাজ করে যাচ্ছেন স্থানীয় কারিগর ও যুবসমাজ। বাঁশের কঞ্চি আর রঙিন টিস্যু পেপারের নান্দনিক কারুকাজে তৈরি হচ্ছে হরেক রকমের ফানুস। ছোট থেকে বড়—নানা সাইজের এসব ফানুস তৈরির ধুম পড়েছে প্রতিটি বৌদ্ধ বিহার ও পাড়ায় পাড়ায়।

সকলের সম্মিলিত পরিশ্রমে তৈরি হচ্ছে হাজার হাজার ফানুস, যা প্রবারণা পূর্ণিমার রাতে আকাশে ওড়ানো হবে।স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, ফানুস ওড়ানোর মাধ্যমে মানুষের ভেতরের সকল গ্লানি, হিংসা ও অন্ধকার দূর হয়ে শান্তির বার্তা ছড়িয়ে পড়ে। তাই এই ফানুস তৈরিতে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে তরুণেরাও সমানভাবে অংশ নিচ্ছেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে এই উৎসব উদযাপনের জন্য এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।শুভ প্রবারণা পূর্ণিমার আলোয় ফানুসগুলো যখন রাতের আকাশে ভেসে বেড়াবে, তখন পুরো বান্দরবান সেজে উঠবে এক মায়াবী রূপ। পাহাড়ি এই জেলায় শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হোক—এমনটাই প্রত্যাশা সকলের।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২

কেএনএফ প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

৩

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

৪

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

৫

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

৬

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৭

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৮

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৯

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১০

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

১১

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

১২

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

১৩

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১৪

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১৫

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৬

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৭

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৮

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৯

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

২০
error: Content is protected !!