Khaled Mahabub Khan Arafat
২৮ মে ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৮৫ জন

বান্দরবানে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন বাইশারীতে পানিতে ডুবে এনামুল হোসেন (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টা ৩০ মিনিটে বাইশারী এলাকার ৩ নং ওয়ার্ডস্থ আলিক্ষ্যং এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালেমুল কুরআন নূরানী মাদ্রাসার পাশে অবস্থিত রামু এমপি কাজলের প্রজেক্ট এলাকার একটি পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তার পরিবারকে খবর দেয়। এনামুলকে সাথে সাথে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত এনামুল হোসেন বাইশারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ আলিক্ষ্যং এলাকার মো. ইয়াসিন ও মরিয়ম বেগমের ছেলে।

এ বিষয়ে এনামুলের পিতা মো. ইয়াসিন বলেন, “ছেলেকে মাদ্রাসায় পড়তে পাঠিয়েছিলাম, কে জানতো এমন দুঃসংবাদ শুনতে হবে। আমার ছেলে আর নেই!”—বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্থানীয় ইউপি সদস্য বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রজেক্ট এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।”

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি যাচাই-বাছাই করেছি। এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে এটি নিছক একটি পানিতে ডুবে অপমৃত্যু বলেই প্রতীয়মান হয়েছে। তাই পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। ফলে থানায় কোনো মামলা হয়নি। তবে নিয়ম অনুযায়ী অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হবে। আমরা সব তথ্য নথিভুক্ত করেছি।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির সহপাঠী ও এলাকাবাসীর চোখে জল—সকলেই এমন মৃত্যুতে হতবাক।

আরো পড়ুন→বান্দরবানে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ১, গুরুতর আহত ২।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১০

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১১

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১২

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৩

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৪

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৫

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৬

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৭

থানচিতে উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

১৮

কালের ক্যানভাসে বিশ্বাসের দোলাচল

১৯

বন লুটছে বন বিভাগ!

২০
error: Content is protected !!