নিজস্ব প্রতিবেদক
২ মার্চ ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮৭ জন

থানচিতে প্রথাগত বিষয়ক আলোচনা সভার আয়োজন

Copy Link

থানচি প্রতিনিধিঃ “হেডম্যান-কারবারী একসাথে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি” এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচি উপজেলা থেকে পার্বত্য জেলা পরিষদ সদস্য পদ প্রাপ্তির ৩জন সদস্য ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা এবং প্রথাগত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা মিলনায়তন সভা কক্ষে বোমাং সার্কেল থানচি উপজেলা শাখা, হেডম্যান-করবারী কল্যাণ পরিষদের আয়োজনে, নবাগত ৩ পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা ও প্রথাগত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের সভাপতি ও ৩৫৯নং সেকদু মৌজার হেডম্যান বাথোয়াইচিং মারমার সভাপতিত্বে, ৩৬৯নং সিংগাফা মৌজার হেডম্যান ও রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইসুইথুই মারমার সঞ্চালনায়, অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, থানচি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার, বোমাং সার্কেল হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হেডম্যান উনিহ্লা মারমা ও হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও ছাংদাক পাড়া কারবারি উবামং মারমা প্রমুখ। এছাড়া সভায় ১১ মৌজার ১১ জন হেডম্যান, ২৪২ পাড়ার ২৪২ জন কারবারি উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, হেডম্যান-কারবারী আছে বলেই পাড়ার পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে হেডম্যান কারবারিদের কিছুটা সংস্কার আনার প্রয়োজন রয়েছে। প্রথাগত আইন যথাযথভাবে পালন করতে গিয়ে আইনের শাসন অপব্যয় যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। তবে ঐতিহ্য ধরে রাখতে নিজেদের ভাষা, সংস্কৃতি, আইনকানুন সংরক্ষণ করা উচিত।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক আনসার সদস্য আহত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

২

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৩

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৪

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৫

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৬

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

৭

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

৮

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

৯

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১০

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১১

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১২

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৪

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৫

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৬

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

১৭

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

১৮

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

১৯

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!