নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৭ জন

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

Copy Link

দুর্গম পাহাড়ি অঞ্চলে সহকর্মীদের বেতন জোগাতে ছুটির দিনে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে প্রশংসিত হওয়া বান্দরবানের সেই প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এই সম্মাননা তুলে দেন।

শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে দেশের ১০২ জন শিক্ষককে সম্মানিত করা হয়। সারা দেশের মধ্য থেকে প্রধানমন্ত্রীর বিশেষ পছন্দের সাতজন শিক্ষকের তালিকায় স্থান পান বান্দরবানের থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন।বান্দরবানের অতি দুর্গম থানচির তিন্দুতে ২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। পাহাড়ি এলাকার অধিকাংশ শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা অসচ্ছল হওয়ায় তারা নিয়মিত বেতন দিতে পারত না।

ফলে বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে চরম সংকট তৈরি হয়।

এই সংকট নিরসনে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ছুটির দিনগুলোতে তিনি নিজেই থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করতেন। নৌকা বাওয়া থেকে অর্জিত আয়ের সিংহভাগই তিনি ব্যয় করতেন সহকর্মী শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধে।

গণমাধ্যমে তার এই অনন্য ত্যাগের ঘটনা উঠে আসার পর গত ২৮ জুন জাতীয় সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের (এমপিওভুক্ত/সরকারি) আনুষ্ঠানিক ঘোষণা দেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১০

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

১১

জ্বালানি মূল্যবৃদ্ধিতে বান্দরবান ভ্রমণে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

১২

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুর প্রথম শিক্ষক মা, সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী

১৩

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১৪

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

১৫

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

১৬

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

১৭

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

১৯

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

২০
error: Content is protected !!