নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৪, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২৫৬ জন

ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু উদযাপন।

Copy Link

থানচি প্রতিনিধি: ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব হলো বৈসু। চৈত্র মাসের শেষ দুইদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন এই তিন দিন ব্যাপী এ উৎসব পালন করা হয়। বান্দরবানের থানচিতে এই উৎসব যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকালে বৈসুমা দিন উপলক্ষে গুরুত্বপূর্ণ এলাকার সড়কে নারী পুরুষ, তরুন তরুণীদের অংশগ্রহণে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রায় শতশত নারী পুরুষ, তরুন তরুণীরা গরাইয়া তালে তালে নেচে গেয়ে আনন্দে মেতে উঠেন। বৈসু উৎসব প্রথম দিনকে বলা হয় হারি বৈসু, দ্বিতীয় দিনকে বৈসুমা এবং তৃতীয় বা শেষ দিনটিকে বলা হয় বসিকতা। মূলত পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়াই হলো উৎসবের মুল উদ্দেশ্য।

সকালে মারমা ও ত্রিপুরাদের যৌথ আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, বলিপাড়া ইউনিয়ন মারমা সম্প্রদায়ের যুব সমাজের সভাপতি অংচনু মারমা, ত্রিপুরা স্টুডেন্ট কাউন্সিল বলিপাড়া শাখা সভাপতি ভাগ্যমনি ত্রিপুরা, মারমা ও ত্রিপুরাদের সামাজিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মারমা ও ত্রিপুরা সমাজের তরুন তরুণীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাসিল মরো পাড়া কারবারি ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বলিপাড়া উপ আঞ্চলিক শাখা সভাপতি বার্নাড ত্রিপুরা বলেন, গতকাল হারি বৈসু দিনে ভোরে ঘুম থেকে উঠে ত্রিপুরাদের ঘর সাজাতে শুরু করে। বসতবাড়ি, কাপড় চোপড় পরিস্কার পরিচ্ছন্ন ও ধোঁয়া মুছা করে ফেলে। গবাদি পশুদের গোসল করানো হয় এবং ফুল দিয়ে ঘর সাজিয়ে রাখে। মহিলারা বিন্নি চালের পিঠা তৈরি করা শুরু করে। হারি বৈসু উৎসবের দিন থেকে ত্রিপুরাদের গরাইয়া নৃত্য পরিবেশন করা শুরু করে।

সাবেক বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বলিপাড়া উপ আঞ্চলিক শাখা সভাপতি ও ক্যচু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রাফায়েল মনিরাম ত্রিপুরা বলেন, আজ বৈসুমা দিন, উৎসবের দ্বিতীয় দিন। পুরানো বছরকে বিদায় জানিয়ে নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুতি নেয়ার দিন। সবাই গ্রাম থেকে গ্রামে ঘুর বেড়াবে। বাড়ি বাড়ি গিয়ে সেমাই, মিষ্টি, কলা পাতা পিঠা, বিন্নি চালের পিঠা, বাঁশের চুংগা পিঠা খাওয়া হচ্ছে। এছাড়া এদিন ত্রিপুরারা নিরামিষ ভোজন করে। কোনো প্রাণি হত্যা করেন না। কারন বছরের শেষ দিন।

হালিরাং পাড়া কারবারি পিতরাং ত্রিপুরা বলেন, আগামীকাল বসিকতা। সেই দিন বয়োজ্যেষ্ঠদের গোসল করিয়ে তরুন তরুণীরা আর্শীবাদ গ্রহণের জন্য প্রনাম করবে। কেউ কিছু না খেয়ে ফিরে যেতে না হয় সেজন্য সারাদিন ঘরের দরজা খোলা রাখা হবে। এতে গৃহস্থের কল্যাণ হবে বলে মনে করেন ত্রিপুরারা। খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করে নতুন বছরকে বরণ করে নেয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১১

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১২

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৩

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৫

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৬

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৭

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৮

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৯

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

২০
error: Content is protected !!