নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২০, ১১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯০৮ জন

দৈনিক সকালবেলার সম্পাদক ও প্রকাশক আর  নেই

Copy Link

দৈনিক সকালবেলা’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হক আর আমাদের মাঝে নেই। আজ আনুমানিক বিকাল ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন – (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত কিডনি এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর, তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।

সম্পাদকের সৈয়দ এনামুল হকের সংক্ষিপ্ত জীবন কথাঃ জাতীয় দৈনিক সকালবেলা’র সম্পাদক সৈয়দ এনামুল হকের জন্ম ১৬ই এপ্রিল ১৯৫৬ সালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর গ্রামে। বাবা মরহুম ডাঃ সৈয়দ আবদুল মজিদ। তিনি বাংলাদেশ বেতার ঢাকার একজন ইংরেজী সংবাদ পাঠক। শুরু করেছিলেন ১৯৭৯ সালে খুলনা বেতারে বাংলা সংবাদ পাঠ দিয়ে। একরকম কর্তৃপক্ষের ইচ্ছায়ই ২০০২ সালে বাংলা সংবাদ থেকে ইংরেজী সংবাদ পাঠ শুরু করেন।ইংরেজীতে সুইচ ওভার করেন।

শিক্ষাগত যোগ্যতা বি. এ (অনার্স) এম. এ (রাষ্ট্রবিজ্ঞান), এল. এল. বি। অত্যন্ত সদালাপী ও মিষ্টভাষী জনাব হক সকলের কাছেই প্রিয় একজন মানুষ। প্রেস ও ইলেকক্ট্রনিকস মিডিয়া দু’জায়গায়ই জনাব এনামুল হকের রয়েছে সমান পদচারনা। সাংবাদিকতা ও বেতার সংবাদ পাঠ শুরু থেকেই করে আসছেন পাশপাশি। স্ব স্ব ক্ষেত্রে সাফল্যও বলতে গেলে আকাশছোঁয়া। বর্তমানে বাংলাদেশ সংবাদপত্র মালিকদের সংগঠন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের মহাসচিব। সংবাদপত্রে ৯০ ‘এর দশকের গোড়ার দিকে লন্ডনে থাকাকালীন সময় তিনি বি বি সি বাংলা বিভাগে contributing broadcaster হিসেবে কিছুদিন কাজ করেন। সে সময় ফারাক্কা বাঁধের উপর তথ্য ও উপাত্ত সমৃদ্ধ তার একটি প্রতিবেদন শ্রোতা নন্দিত হয়েছিল।

এর আগে ৮০ ‘এর দশকের মাঝামাঝি বেতার সংবাদ পাঠকদের নিয়ে খুলনায় সংবাদ পাঠক সমিতি গঠন করেন এবং এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৮০ এর দশকে দু’টি জাতীয় দৈনিকের খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দু দু’বার করে খুলনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়ে পেশাগত মান উন্নয়নে সাংবাদিক সমাজকে সঠিক নেতৃত্ব দিয়ে উজ্জীবিত করেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন তাঁকে স্বর্ণ্পদক ক্রেস্ট ও সম্মাননা প্রদান করে। লাভ করেন বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ পদক, বাংলাদেশ ইয়ুথ বিজনেস ফোরাম স্বর্ণ্পদক ও ফেডারেশন অব বেসরকারী সংগঠন পদক প্রভৃতি।

জনাব এনামুল হক ১৯৯৭ সালে প্রকাশ করেন সাপ্তাহিক সকালবেলা যা ২০০১ সালে একটি জাতীয় দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে।

পত্রিকাটি ২০১৭ সালে ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে। বর্তমানে জাতীয় দৈনিক সকালবেলা ও The Daily Morning Times- এর সম্পাদক। এছাড়াও দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ন পদে থেকে নেতৃত্ব দিয়েছেন। সর্বোপরি Lions Club International এর একজন সক্রিয় সদস্য। Lions Club of Dhaka Mirpur City’র সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন কয়েকবার। দু’বার তিনি খরড় Lions Club International District 315 B1 ৩১৫ ই১ এর Zone Chairman হিসেবে দায়িত্ব পালন করেন। Lions Club International এর সাউথ আফ্রিকা ও ইস্ট এশিয়া ফোরামের কোলকাতা সম্মেলনে অংশগ্রহণ করেন। যুক্তরাজ্য,রাশিয়া শ্রীলংকা দুবাইসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ সফর করেন। সাংবাদিক হিসেবে লন্ডনে House of Commons এর গুরুত্বপূর্ণ Debate প্রত্যক্ষ করার সুযোগ পান এবং London Times এ তাঁর ছবি ছাপা হয়।

আইন পেশায়ও জনাব এনামুল হক পিছিয়ে নেই। ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবি সমিতির একজন সক্রিয় সদস্য এবং দু’টি আইন গ্রন্থের প্রণেতা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!