নিজস্ব প্রতিবেদক ঢাকা:
১৮ আগস্ট ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৪ জন

আদিবাসী অস্তিত্ব অস্বীকারের প্রতিবাদে ৪৪ নাগরিকের বিবৃতি

Copy Link

 ১৮ আগস্ট ২০২৬:বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ৪৪ জন বিশিষ্ট নাগরিক।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গত ১১ আগস্ট ঢাকায় বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’শীর্ষক গোলটেবিল আলোচনায় দুই মন্ত্রীর বক্তব্য দেশের সংবিধান,রাষ্ট্রীয়আইন ও আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে বলা হয়,বাংলাদেশি নাগরিকত্ব ও আদিবাসী পরিচয় পরস্পরবিরোধী নয়।সংবিধানের ২৩ক অনুচ্ছেদে ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের কথা বলা হয়েছে। ফলে আদিবাসীদের স্বতন্ত্র পরিচয় অস্বীকার করা সংবিধানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নাগরিকরা আরও বলেন,বাংলাদেশ আইএলও কনভেনশন-১৬৯ অনুসমর্থন না করলেও আইএলও কনভেনশন-১০৭ অনুসমর্থন করেছে,যা আদিবাসী ও ট্রাইবাল জনগোষ্ঠীর অধিকার বিষয়ে বাংলাদেশের দায়বদ্ধতা তৈরি করে। দেশের বিভিন্ন আইন ও নীতিতেও আদিবাসী জনগোষ্ঠীর স্বীকৃতি রয়েছে।

বিবৃতিতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সকল জাতিগোষ্ঠীকে নিয়ে রেইনবো নেশন’গড়ার অঙ্গীকারের কথাও উল্লেখ করে প্রশ্ন তোলা হয়।দেশে আদিবাসী জনগোষ্ঠী না থাকলে এই অঙ্গীকারের ভিত্তি কী?

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ২০০৩ সালের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বলা হয়,তিনি তখন আদিবাসীদের বাংলাদেশের জনগোষ্ঠীর অংশ এবং সমান মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন।

৪৪ নাগরিকের দাবি,দুই মন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে এ নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে হবে।একই সঙ্গে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এমন বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও তারা সতর্ক করেন।

বিবৃতিতেমানবাধিকারকর্মী,আইনজীবী,শিক্ষক,সাংবাদিক, গবেষক,সংস্কৃতিকর্মী ও অধিকারকর্মীসহ ৪৪ জন নাগরিক স্বাক্ষর করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!