নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

Copy Link

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়িঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম নামক এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন বাইশফাঁড়ী বিওপির একটি টহলদল কাস্টম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে মাদক পাচার রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১০

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

১১

জ্বালানি মূল্যবৃদ্ধিতে বান্দরবান ভ্রমণে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

১২

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুর প্রথম শিক্ষক মা, সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী

১৩

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১৪

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

১৫

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

১৬

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

১৭

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

১৯

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

২০
error: Content is protected !!