আরাফাত খাঁন
১৮ জুলাই ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৪৯ জন

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

Copy Link

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বদলির আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা। সরকারি নিয়মকানুন তোয়াক্কা না করে তিনি এখনও দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে।

‎সরকারি নিয়ম অনুযায়ী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে।

এ নিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অসন্তোষ ও অস্থিরতা বিরাজ করছে। সংশ্লিষ্ট একটি বিশেষ সূত্র জানায়, পরাক্রম চাকমা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তিনি নিয়ম ভেঙে কীভাবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

‎নাম প্রকাশ না করার শর্তে জেলা পরিষদের এক কর্মকর্তা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পরাক্রম চাকমা জেলা পরিষদে আসেন। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদটি শূন্য থাকায় ২০২৬ সালের ১৬ এপ্রিল নিয়মানুযায়ী দিদারুল আলমকে ওই পদে পদায়ন করে এলজিইডি। তবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের ক্ষমতাবলে পরাক্রম চাকমা এখনও দায়িত্ব না ছেড়ে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

‎জানা গেছে, পরাক্রম চাকমাকে ইতোমধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) চন্দনাইশ পৌরসভায় পদায়ন করেছে। তাঁকে ১৫ জুলাইয়ের মধ্যে সেখানে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারিতে লেখা রয়েছে ১৫ জুলাই মধ্যে চন্দনাইশ পৌরসভায় যোগদান করবেন অন্যথায় তিনি ১৬ জুলাই বর্তমান কর্মস্থল থেকে তৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

‎এ বিষয়ে দিদারুল আলম বলেন, আমাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গত ১৬ এপ্রিল ২০২৬ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী হিসেবে ডেপুটেশন করেছে। কিন্তু এখন পর্যন্ত আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।

‎প্রতিক্রিয়া জানতে চাইলে নিয়ম ভেঙে দায়িত্বে থাকার অভিযোগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন, আমি এখনও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্বে আছি। পরে তাকে জানানো হয় যে, সরকারি আদেশ অনুযায়ী ১৫ জুলাই চন্দনাইশ পৌরসভায় নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান এবং ১৬ জুলাই স্ট্যান্ড রিলিজের নির্দেশ জারি হয়েছে। জবাবে তিনি বলেন, আমি বান্দরবান জেলা পরিষদে থাকব না তো ভাই, চলে যাব।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে প্রকৌশলী দিদারুল আলমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়। তবে সরকারি আদেশ জারির তিন মাস পার হলেও তাকে রুটিন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, বদলির নির্দেশ থাকা সত্ত্বেও পরাক্রম চাকমা এখনও নির্বাহী প্রকৌশলীর পদে দায়িত্ব পালন করছেন।

পরাক্রম চাকমার বদলি আদেশ দেখুন↓

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

১১

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

১২

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১৩

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

১৪

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

১৫

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

১৬

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

১৭

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১৮

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১৯

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

২০
error: Content is protected !!