নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৫৮ জন

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

Copy Link

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দুর্যোগকালীন খাত থেকে প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

‎পাহাড় কন্ঠ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশসহ বান্দরবানে বন্যায় কবলিত মানুষের প্রতিটা মুহূর্ত খোঁজখবর নিচ্ছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জন্য ৪০০মে.টন খাদ্যশস্য পাঠিয়েছেন। দুর্যোগকালীন সময়ে এ খাদ্যশস্য বান্দরবানবাসী’র অনেক উপকারে এসেছে।

‎পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ও খাদ্যসংকটে পড়া পরিবারের তালিকা পরিষদের সদস্য-সদস্যা, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সহায়তায় প্রস্তুত করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

‎জেলা পরিষদ আরও জানিয়েছেন, বান্দরবান সদর, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি রোয়াংছড়ি এ সাতটি উপজেলায় এ চাল বিতরণ করা হবে। পরিষদের সদস্য-সদস্যা, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার হবে।

‎বন্যা কবলিত মাসুমা, মেচিং মারমা, শৈমে মারমা, ইরা তঞ্চগ্যা, রহিম, সুমন চাকমা স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক বন্যায় অনেক শতকরা ৯৯ শতাংশ পরিবার খাদ্যসংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এ উদ্যোগ দুর্গত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি বয়ে এনেছে। এবং আমাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।

‎এর আগে বন্যা প্রথম দিন থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বন্যায় কবলিতদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করে আসছে।

আরো পড়ুন→গৌরীপুরে উদ্যান তত্ত্ববিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!