জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
২৭ জুন ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭২ জন

১১ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

Copy Link

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযানে আবারও বড় সফলতা অর্জন করেছে ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চৌকস ও দূরদর্শী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবিরের দক্ষ নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা ও কঠোর নজরদারির ফলে বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ফুলাঝিড়ি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৪৭/৩-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ আভিযানিক দল অভিযান চালায়।

অভিযান চলাকালে একদল চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ইয়াবার কার্টন ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৫ কার্টনে থাকা মোট ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ৪৯ হাজার ৭২০ পিস এবং সবুজ রঙের ৪৯৮ পিস ইয়াবা ছিল।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির দায়িত্ব গ্রহণের পর থেকে ১১ বিজিবির মাদকবিরোধী অভিযান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ধারাবাহিক এসব অভিযানে সীমান্ত এলাকায় মাদক পাচারকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

১

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

২

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

৪

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

৫

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

৬

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

৭

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

৮

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৯

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

১০

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

১১

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

১২

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

১৩

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

১৪

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

১৫

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১৬

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১৭

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১৮

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৯

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

২০
error: Content is protected !!