জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
২৭ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৭ জন

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

Copy Link

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন সদর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

২৬ জুন জুমাবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুরের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী আ.র.ম শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের তত্ত্বাবধায়ক অধ্যাপক হামেদ হাসান, জেলা জামায়াতের অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ওসদর ইউনিয়ন চেয়ারম্যান প্রাথী জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মুহাম্মদ আবু নাছের ও জামায়াতে ইসলামী মনোনীত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রফিক বশরী।

অনুষ্ঠানের প্রারম্ভে মহাগ্রন্থ আল কুরআনের দারস পেশ করেন নাইক্ষ্যংছড়ি বাজার মসজিদের খতিব ও মানারাতুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ। দারসুল কুরআনে মাওলানা বশির আহমদ কুরআনে বর্নিত মুমিনের সাতটি বিশেষ গুণের কথা স্মরণ করিয়ে দেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মুহাম্মদ আবুল কালাম বলেন, জামায়াতে ইসলামী একটি শক্তিশালী ও প্রধান বিরোধীদল হিসেবে সরকারকে সহযোগিতার পাশাপাশি জনগণের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি গণভোটের রায় বাস্তবায়ন না করায় সরকারের কঠোর সমালোচনা করেন এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের কর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অধ্যাপক হাসান কর্মীদের নৈতিক চারিত্রিক মান রক্ষায় নিয়মিত কুরআন হাদিস অধ্যয়ন ও বেশি করে নেক আমলের পরামর্শ প্রদান করেন।

শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাও রফিক বশরী মুমিনের আত্মার পরিশুদ্ধি লাভের উপায় সম্পর্কে আলোচনার পাশাপাশি দৈনন্দিন জীবনের সকল ধরনের আচার আচরনসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে তাযকিয়া (পরিশুদ্ধতা) চর্চার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ ইলিয়াস সওদাগর, উপজেলা সেক্রেটারি হামিদুল হক, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা মোতাহেরুল হক, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ছৈয়দ কাসেম, উপজেলা শ্রম বিভাগের সাধারণ সম্পাদক মাও সাদেক হোসাইন, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাও ইদুল আমিন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ ইউনুস মেম্বার, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা মিডিয়া বিভাগের বাইতুল মাল সম্পাদক নুরুল আবছার হিশাম প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!