নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৫ জন

আদিবাসী নারীদের টিকে থাকার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Copy Link

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আদিবাসী নারীদের অধিকার, নিরাপত্তা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুর্নিকোভা চাকমার সঞ্চালনায় এবং হিল উইমেন্স ফেডারেশন ঢাকা মহানগর কমিটির সভাপতি চন্দ্রিকা চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য লুনা নূর, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বারৈ, বাংলাদেশ আদিবাসী ফোরামের অর্থ সম্পাদক মেইনথিন প্রমীলা এবং বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফাল্গুনী ত্রিপুরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে আদিবাসী নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু আজও তারা রাষ্ট্রীয় অবহেলা ও পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামোর কারণে নানা ধরনের বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন।

বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আদিবাসী নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ভূমি দখল, হয়রানি, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে বিচার নিশ্চিত হয় না। ফলে আদিবাসী নারীরা নিরাপত্তাহীনতার মধ্যেই জীবনযাপন করছেন।

তারা বলেন, বৈষম্যহীন ও সমতার সমাজ গড়ে তুলতে আদিবাসী নারীসহ সকল নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করা প্রয়োজন।

সভা শেষে আদিবাসী নারী ও কন্যাশিশুর অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি চন্দ্রিকা চাকমা।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় বিজিবি’র ২ সদস্য আহত 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

২

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৩

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৪

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৫

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৬

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

৭

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

৮

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

৯

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১০

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১১

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১২

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৪

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৫

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৬

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

১৭

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

১৮

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

১৯

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!