নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৫ জন

বিএনপি’র প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে সদর উপজেলা কৃষক দলের ব্যাপক প্রচার

Copy Link

বান্দরবান সদর উপজেলা কৃষকদলের উদ্যোগে ৩০০নং আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা,গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর সুমন এর সার্বিক তত্বাবধানে ও জেলা কৃষকদলের আহ্বায়ক সভাপতি ইয়াসিনুল হক চৌধুরী রিপন এর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব কামাল উদ্দিন,সুয়ালক ইউনিয়ন কৃষকদল সভাপতি মো.কবিরসহ জেলা ও সদর উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে সাচিং প্রু জেরীর বিজয় নিশ্চিতে সুয়ালক ইউনিয়নের জনসাধারনকে আহবান জানান।

সুয়ালক বাজার, মাঝেরপাড়া,আমতলী পাড়াসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে লিফলেটসহ গণসংযোগ অনুষ্ঠিত হয়।এসময় কৃষকদল নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর রাজনৈতিক জীবন,ত্যাগ,সততা, জনপ্রিয়তা এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রচারকালে নেতাকর্মীরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ,গ্রামীণ সড়ক ও সেতু নির্মাণ,জলাবদ্ধতা নিরসন,কর্মসংস্থান সৃষ্টি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য,বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এসময় কৃষকদলের সভাপতি ইয়াসিনুল হক চৌধুরী (রিপন) বলেন, “সাচিং প্রু জেরী একজন সৎ,দক্ষ ও জনবান্ধব নেতা।তিনি নির্বাচিত হলে এলাকার প্রতিটি মানুষের সুখ- দুঃখের সঙ্গী হয়ে কাজ করবেন এটা আমরা বান্দরবানবাসী গভীরভাবে বিশ্বাস করি।জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর কোনো বিকল্প নেই বলেও তিনি এসময় মন্তব্য করেন।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!