নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৫, ১:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪৬ জন

রুমার পলিতং পাড়া বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

Copy Link

রুমা প্রতিনিধিঃ ,বান্দরবানের রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের পলিতং পাড়া বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে এই মহাধর্মীয় উৎসব উদযাপিত হয়।

দায়ক-দায়িকার আয়োজনে বিকেল ২টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সূত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান অনুষ্ঠিত হয়।

চীবর, শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারাধ্যক্ষ ভদন্ত উঃ চাইন্দাসারা (রুমা দেব বৌদ্ধ বিহার)। অনুষ্ঠানে রুমা উপজেলার বিভিন্ন পাড়া ও সার্বজনীন বিহারের ভিক্ষুসংঘরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিহারের দায়ক-দায়িকা, ছোটনসহ বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।

বৌদ্ধ শাস্ত্রমতে, এই কঠিন চীবর দান সর্বোচ্চ পূণ্যদায়ী দান হিসেবে বিবেচিত হয়। এটি কায়িক, বাচনিক ও মানসিক পূণ্য সঞ্চয়ের মাধ্যমে সুখ ও শান্তি বয়ে আনে। ভক্তরা একত্রিত হয়ে চীবর তৈরি ও দান কর্মে অংশগ্রহণ করেন, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান।

আরো পড়ুন→বান্দরবানে ভাল্লুকের আক্রমণে জুমচাষী গুরুতর আহত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১০

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

১২

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

১৩

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

১৪

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১৫

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১৬

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

১৭

প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক

১৮

বান্দরবানে বন্যার্ত ২০ পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অরন্য দৃষ্টি

১৯

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

২০
error: Content is protected !!