পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র এই দিনে রোগীদের প্রতি মানবিক সহানুভূতি প্রকাশ এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
চিকিৎসাধীন রোগীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও আনন্দ দিতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এ সময় রোগীদের মাঝে খাবার পরিবেশন করা হয় এবং তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা অনুসরণ করে মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
No tags found for this post.
মন্তব্য করুন