babul khan
৩১ অক্টোবর ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০১৪ জন

বান্দরবানে ভাল্লুকের আক্রমণে জুমচাষী গুরুতর আহত

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকার রুইফ পাড়ায় ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রুইফ পাড়া এলাকায় নিজ জুমের বাগানে কলারছড়ি কাটার সময় এ ঘটনা ঘটে।

আহত জুমচাষী কাইং প্রে ম্রো (৩৪) তিনি রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুইফ পাড়ার বাসিন্দা রুইচ্যং ম্রো’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের পাহাড়ি জুমে কলারছড়ি কাটার সময় হঠাৎ করে জঙ্গল থেকে একটি ভাল্লুক বের হয়ে এসে কাইং প্রে ম্রো’র ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

গ্যালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিজ জুমে কলার বাগানে কলারছড়ি সংগ্রহের কাজ করার সময় ভাল্লুকের আক্রমণে কাইং প্রে ম্রো আহত হয়েছেন। স্থানীয়দের ধারণা, ওই স্থানে ভাল্লুকের বাচ্চা থাকতে পারে। আহত ব্যক্তির চোখ ও মুখে গুরুতর আঘাত লেগেছে।”

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিলীপ চৌধুরী জানান চিম্বুক এলাকা থেকে ভাল্লুকের আক্রমণের শিকার একজন জুমচাষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আঘাত গুরুতর হওয়ার কারনে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন→বান্দরবানের রাজবিলায় কে এস মং-এর গণসংযোগে জনস্রোত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১০

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১২

জনপদের নীরব সেবক–কে এস মং

১৩

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৫

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৬

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৭

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৮

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৯

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

২০
error: Content is protected !!