নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৯৯ জন

নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে নাইক্ষ্যংছড়ি বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন নাইক্ষ্যংছড়ি।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে পরিচালিত এ অভিযানে এক দোকানিকে পলিথিন ব্যবহার ও সংরক্ষণের দায়ে ২,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রায় ৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নিষিদ্ধ পলিথিন ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাঁরা ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন।

উল্লেখ্য, পলিথিন দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। মাটি ও জলাশয়ে পলিথিনের উপস্থিতি জীববৈচিত্র্য ও কৃষি উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই সরকার বহু আগে থেকেই পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ির বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা শুরু

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Crash Oyunları: Pin Up Aviator-da Uğur Qazanma Yolları

Organizing a Community Boomerang Throwing Event u Fortuny: Recenze online kasina

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

Mobil Qumar Təcrübəsi Mostbet Azərbaycan: Bir Rəylə

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

১০

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১১

Architektonické zázraky historického centra Legiana: Zhodnocení online kasina BetLegiano

১২

Chainluck casino login — complete guide

১৩

Jak snadno rezervovat svůj pobyt v Euro Palace

১৪

Kan banken se? ROFUS og din økonomiske historie forklaret

১৫

Kan banken se? ROFUS og din økonomiske historie forklaret

১৬

Lucky Elf Casino Canada: A Guide to Live Dealer Games

১৭

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১৮

Maximizing Your Winnings with Mostbet Promo Codes

১৯

2026-da Mostbet Azərbaycan Müştəri Dəstəyi Üçün Yeni İmkanlar

২০
error: Content is protected !!