নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৫ জন

গর্জনিয়ায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ রামুর গর্জনিয়ায় সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টার সময়ে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে খালেকুজ্জামান সেতুর পাশে এ ঘটনা ঘটে। নিহত দিনমজুরের নাম সিরাজুল ইসলাম (৪৩) তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাউচপাড়ার বাসিন্দা ছিলেন। তার বাবা মৃত হাফেজ আহমদ কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘিলাতলী গ্রামের বাসিন্দা।

গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টিময় দিনে বোমাংখিল গ্রামে সেতুর পাশে মুলা খেতে কাজ করছিল নিহত দিনমজুর সিরাজুল ইসলামসহ ৭জন। দুপুর আড়াইটায় বজ্রপাতে তিনি গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন-বিষয়টি পুলিশকে অবহিত করার পর সিরাজুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন→সুযোগ থাকছে যোগ্যব্যক্তির নাম অন্তর্ভুক্তি, ভোটার স্থানান্তর ও সংশোধনের

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

২

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৩

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৪

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৫

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৬

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

৭

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

৮

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

৯

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১০

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১১

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১২

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৪

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৫

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৬

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

১৭

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

১৮

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

১৯

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!