নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০ জন

পরিদর্শনে গিয়ে ইউএনও দেখলেন স্কুলে তালা, ১১ শিক্ষক শোকজ

Copy Link

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে চলে যাওয়ার অভিযোগে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে পরিদর্শনে গিয়ে বিদ্যালয় দুটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়ার পর এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ।শোকজ পাওয়া বিদ্যালয় দুটি হলো—হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাতুরীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন আলী আকবর সাজ্জাদ ও নাসিমা আক্তার।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি না থাকা এবং নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের বিদ্যালয় দুটিতে আকস্মিক পরিদর্শনে যান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।

পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয় দুটির কোনো শিক্ষক, কর্মচারী কিংবা শিক্ষার্থীকে উপস্থিত পাননি। এ সময় সবগুলো শ্রেণিকক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তিনি। সরকারি কর্মঘণ্টায় বিদ্যালয় বন্ধ রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ইউএনও। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের সশরীরে তাঁর কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ ১১ শিক্ষকের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে কর্তব্যে অবহেলার বিষয়ে উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। একই সঙ্গে জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, “দুই বিদ্যালয়ের শিক্ষকদের শোকজ করার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তাঁদের দেওয়া জবাব যুক্তিযুক্ত ও সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ বলেন, “শিক্ষকদের অনিয়মিত আসা-যাওয়া এবং নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়ার পর ইউএনও স্যার সরেজমিনে পরিদর্শন করেছেন। ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আশা করছি, এ ধরনের প্রশাসনিক পদক্ষেপের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা আরও জোরদার হবে।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!