নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪২৩ জন

৩৪ বিজিবির তত্ত্বাবধানে স্বদেশে ফিরলেন মিয়ানমারের ২০ তঞ্চঙ্গ্যা পরিবার

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়ার পর স্বেচ্ছায় নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে গেছেন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ২০টি পরিবার।

৩৪ বিজিবির তত্ত্বাবধানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের প্রত্যাবর্তন কার্যক্রম সম্পন্ন হয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রথম দফায় ১০টি পরিবার এবং ২৩ জুলাই (বুধবার) দ্বিতীয় দফায় আরও ১০ টি পরিবার ফিরে যান। দুই দিনে মোট ৭১ জন তঞ্চঙ্গ্যা নাগরিক সীমান্ত পিলার ৩৭-এর ‘আমবাগান’ এলাকা দিয়ে মিয়ানমারে প্রবেশ করেন।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের ফলে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেশ কয়েকটি তঞ্চঙ্গ্যা পরিবার বাংলাদেশে পালিয়ে এসে ঘুমধুমের বাইশফাঁড়ী তঞ্চঙ্গ্যা পাড়ায় আশ্রয় নেয়। তবে সাম্প্রতিক সময়ে নিজ এলাকায় পরিস্থিতি শান্ত হওয়ায় তারা স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

প্রত্যাবর্তনকারী পরিবারগুলোর তালিকায় রয়েছেন ২২ জুলাই (মোট ৪৮ জন):ওমাংচিং, ওচিংদা, মানিক্কা, মংবো, মংপুচা, কিংলা, চাতাই মং, উথায়লা, লাচেং ও মংচু তঞ্চঙ্গ্যা।

২৩ জুলাই (মোট ২৩ জন): মংয়েছা, মংয়েথুয়াইং, কিংলা থুয়াইং, চিংলা প্রু ও গাইতসার তঞ্চঙ্গ্যা।

কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির তত্ত্বাবধানে স্বেচ্ছায় প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং সম্মানজনক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকদ্বয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পরিবার নিজ ইচ্ছায় স্বদেশে ফিরে গেছে, তাদের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি।

এদিকে ৩৪ বিজিবির অধিনস্থ বেশকটি সীমান্ত এলাকা সরজমিন ঘুরে দেখা গেছে,অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারিসহ বিজিবি সদস্যেদের টহল জোরদার আছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ইয়াবা চালান আটক: মোবাইল-নগদ টাকাসহ মাদক ফেলে পালাল পাচারকারীরা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

১০

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১১

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১২

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১৩

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১৪

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৫

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

১৬

তবলছড়ি বাজারের প্রবীণ ব্যবসায়ী আবুল কালামকে সম্মাননা স্মারক প্রদান

১৭

বান্দরবানে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ করেছে জেলা পরিষদ

১৮

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

১৯

আলীকদমে অতিবৃষ্টিতে ভেঙে পড়া বিদ্যালয় পুনর্নির্মাণে প্রশাসন

২০
error: Content is protected !!