নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮১ জন

নাইক্ষ্যংছড়িতে ইয়াবা চালান আটক: মোবাইল-নগদ টাকাসহ মাদক ফেলে পালাল পাচারকারীরা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও বড় ধরনের মাদক চোরাচালান রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২১ জুলাই) দুপুরে জামছড়ি বিওপি’র টহলদল অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বার্মিজ ইয়াবা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার করেছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্র জানায়, জামছড়ি বিওপি’র টহলদল নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্ত পিলার-৪৫ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে জামছড়ি নামক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা কয়েকজনকে লক্ষ্য করে অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাহাড়ি জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯ হাজার ৬৬০ পিস বার্মিজ ইয়াবা, একটি মোবাইল ফোন ও ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

 

বিজিবির প্রাথমিক হিসেব অনুযায়ী উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ২৯ লাখ ২৫ হাজার ২০০ টাকা। বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, এই ঘটনায় ৬ জন চিহ্নিত পাচারকারীকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “আমাদের টহলদল সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র অভিযান আরও জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপরাধী কিংবা চোরাচালানকারীকে ছাড় দেওয়া হবে না।”

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বিজিবির এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, “মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। বিজিবির এই ধরনের কার্যক্রম সীমান্ত এলাকায় অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উল্লেখ্য, মিয়ানমার সীমান্ত ঘেঁষা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে বার্মিজ ইয়াবা ও অন্যান্য অবৈধ মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা চলছে। তবে সাম্প্রতিক সময় বিজিবি’র ধারাবাহিক অভিযানে এসব কর্মকাণ্ড অনেকটাই হোঁচট খাচ্ছে।

আরো পড়ুন→বান্দরবানে মাত্র ৭০ হাজার টাকার জন্যে খুন করা হয় সৈয়দ নুর-কে: পুলিশ সুপার বান্দরবান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!