নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১০ জন

বৈষম্যহীন সূদ-ঘুষমুক্ত উন্নয়নধর্মী কাজ করতে প্রানান্ত চেষ্টা করবো- এমপি প্রার্থী এড.আবুল কালাম

Copy Link

বিশিষ্টজনের উন্নত মতামত আগামী নির্বাচনে পথেয় হবে-এমপি প্রার্থী এড.আবুল কালাম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান ৩০০ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আবুল কালামের সৌজন্যে বিশিষ্ট জনদের নিয়ে মতবিনিময় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অর্ধশতাধিক বক্তা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মাঠ উর্বর। নেতা-কর্মি ও সমর্থকদেরকে সৎ ও নিষ্টার সাথে কাজ করলে দাঁড়িপাল্লার জয় নিশ্চিত।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৯ টায় নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ওমর ফারুক সিরাজী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামী আমির এস এম আবদুস সালাম আজাদ।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

প্রধান অতিথি এস এম আবদুল সালাম আজাদ বলেন,আসুন পাহাড়ি-অপাহাড়ি,মুসলিম-অমুসলিম,মিলে-মিশে দেশ গড়ি। ভেদাভেদ ভূলে যাই। পাহাড়ে বসবাসকারী পাহাড়ি বলেন অপাহাড়ি বলেন সবার রক্ত লাল। মানুষের মধ্যে বিভেদ কেন?

জামায়াতে ইসলামী এ বিভেদ দূর করতে সংগ্রাম-আন্দোলন করে আসছে পাহাড়ে-সমতলে।

এমপি পদপ্রার্থী এডভোকেট আবুল কালাম বলেন, আমি আপনাদের ভাই। আমি সাধারণ পরিবারের সদস্য। সাধারণ মানুষের বেদনা আমি বুঝি-জানি।

তিনি আরো বলেন, জামায়াত ইসলামী আশা করে আগামী সংসদ নির্বাচন হবে ফেয়ার।

যার মাধ্যে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে। কারণ জামায়াত ইসলামী আল্লাহ দ্বীন কায়েমের মাধ্যে শান্তি চায়।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যহীন সূদ-ঘুষমুক্ত উন্নয়নধর্মী কাজ করতে প্রানান্ত চেষ্টা করছে। আমিও এর একজন নিরলস দায়িত্বশীল কর্মী।

তিনি আশান্বিত হয়ে বলেন,বিশিষ্টজনদের উন্নত মতামত আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান- নাইক্ষ্যংছড়ির জন্যে পথেয় হবে।

সভায় বিশিষ্টজন ও জামায়াত নেতাদের মাঝে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আওয়াল,এডভোকেট ইব্রাহিম মোজাহিদ,উপজেলা জামায়াতের সাবেক সভাপতি রফিক আহমদ, উপজেলা জামায়তের সেক্রেটারি আবু নাছের, নাইক্ষ্যংছড়ি উপজেলার জামায়াত মনোনিত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্র নেতা রফিক বশরী,উপজেলা জমায়াতে সাবেক সেক্রেটারি হাফেজ মুতাহেরুল হক,সাবেক সেক্রেটারি সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর,উপজেলা জামায়াতে পেশাজীবী ফোরামের সভাপতি হাফেজ আবু সোলতান, উপজেলা জামায়াতে ব্যবসায়ী ফোরামের সভাপতি জাকের আহমদ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়েনর সভাপতি আব্দুল গফুর,বিশিষ্টজনদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,বিশিষ্ট আলেমেদ্বীন জালাল ফারুখি,মৌলানা আবদুর রহমান,সাংবাদিক আবদুল হামিদ,সাংবাদিক আমিনুল ইসলাম ও সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল,সাবেক মেম্বার মীর আহমদ,মোহাম্মদ শফি,বাবুল হোসেন,

মাস্টার শাহাদাত উল্লাহ,কারবারী লক্ষীধন,মিলন মার্মা মেম্বার,আজিজুল হক মেম্বার ও নাইক্ষ্যংছড়ি সদরের হরিমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিলাল ধর সহ আরো ২ ডজনাধিক বিশিষ্ট ব্যক্তি।

আরো পড়ুন→সাংবাদিক হিমংপ্রু’র মাতার মৃত্যুতে থানচি প্রেসক্লাবের শোক প্রকাশ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!