নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৯৯ জন

থানচিতে সূর্যোদয়ের সাথে সাথে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবস পালিত

Copy Link

থানচি প্রতিনিধিঃ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে সংগ্রাম, আত্মত্যাগ ও বীরত্বের এক গৌরবোজ্জ্বল স্মারক এই দিন। গণঅভ্যুত্থানের অর্জিত নতুন বাংলাদেশের প্রথম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

রবিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনি শেষে প্রথমে উপজেলা প্রশাসন, পুলিশ, প্রেসক্লাব, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিএনপি ও অন্যান্য ব্যক্তিবর্গ কর্তৃক পুস্পস্তবক অর্পণ করার মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুলিশ কৃতক ৩১ বার তোপধ্বনি প্রদান
মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুলিশ কৃতক ৩১ বার তোপধ্বনি প্রদান।

সকাল সাত ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান চৌধুরী’র হাতে জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ বিনির্মাণের মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়, এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, সাংবাদিক, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করন। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

থানচি উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ
থানচি উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ।

কর্মসূচির আওতায় উপজেলা অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হল প্রাঙ্গণে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের আয়োজনে উদ্বোধন শেষে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। বিজয় মেলায় এনজিও হিউমেনিটারিয়ান ফাউন্ডেশন, বিএনকেএস, এনডিপি, কারিতাস ও স্থানীয় মহিলা উদ্যোক্তারা অংশগ্রহণ করেন, এরপরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানজনক সংবর্ধনা জানানো হয়।

পরবর্তীতে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। একই সাথে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন >>>মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির আলোচনা সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!