জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
৫ আগস্ট ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৩ জন

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যেbবুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: এনামুল হাসান এর সভাপতিত্বে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ১০ পর্যন্ত এ কর্মসূচি চলে।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওস) মো: মোজাম্মেল হক, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা ছাত্রদল নেতা মো: শাহাদ হোসেন,উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি নুর ছাদেক,জাতীয় ফুটবলার ও ছাত্রদল নেতা ওসাই মং মারমা,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়াও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা, গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের গভীর তাৎপর্য তুলে ধরেন।

তারা বলেন,শহিদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই হবে শহিদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলেই শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের আদর্শকে সামনে রেখে নতুন দেশ গঠনে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া সকলের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

আরো পড়ুন→লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!