নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণের এক রোহিঙ্গা বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে এক বৃদ্ধ মাইনে পা পরে সঙ্গে সঙ্গে তার বাম পা বিছিন্ন হয়ে হয়ে যায়।
স্থানীয়রা জানান, জুমার নামাজ পরবর্তী হঠাৎ বিকট শব্দ হলে স্থানীয়রা ছুটে গিয়ে দেখে এক বৃদ্ধ ওই স্থানে কাতরাচ্ছে।
তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন গিয়ে আহত বৃদ্ধ নুরুল হককে উদ্ধার পূর্বক সিএনজি যোগে কুতুপালং এম এস এফ হাসপাতালে নিয়ে যায়।
ঘুমধুম সীমান্তের ৩৩-৩৪ পিলারের মধ্যবর্তী জায়গায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে আশংকাজনক অবস্থায় এই বৃদ্ধকে কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান,আহত বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।
No tags found for this post.
মন্তব্য করুন