নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩৮ জন

ফ্যাসিবাদের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: বান্দরবান জেলা জামায়াত নেতা কালাম

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা পেশাজীবি, যুব ও মিডিয়া বিভাগের উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন/২৪ইং সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) ২০২৪ইং সকাল সাড়ে ৯টা থেকে উপজেলা রেস্ট হাউজে যুব বিভাগের সেক্রেটারী আয়ুব আনসারীর সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে পেশাজীবি পরিষদের উপজেলা সভাপতি আবু সোলতান এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এডভোকেট মোঃ আবুল কালাম।

নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বশির উদ্দিনের দারসুল কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি হামেদ হাসান। বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ওমর ফারুক সিরাজী, সেক্রেটারী আবু নাসের, সহ-সেক্রেটারি হামিদুল হক, বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি রফিক আহমদ, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর গফুর, সদর ইউনিয়ন উলামায়ে মশায়েখ পরিষদ সভাপতি মাওলানা ফরিদুল আলম, মিডিয়া বিভাগের উপজেলা সভাপতি মাহমুদুল হক বাহাদুর, যুব বিভাগের উপজেলা সভাপতি কামরুল আমিন,উপজেলা পেশাজীবী পরিষদ সেক্রেটারী ডাঃ মোহাম্মদ নুর, উপজেলা ব্যবসায়ী পরিষদ সভাপতি জাকের আহমদ, সেক্রেটারী আজিজুল হক প্রমুখ।

উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এড. আবুল কালাম বলেন, গত ১৬ বছর সৈরাচার আওয়ামী সরকার অত্যাচার, নির্যাতনের মাধ্যমে জনগণের বাক স্বাধীনতা হরণ করেছিল। ইসলামি আন্দোলনের দায়িত্বশীল ও বিরোধী দলের নেতাকর্মীদের খুন,গুম, জেল-জুলুম, হামলা-মামলা করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সময় এসেছে দেশকে নতুনভাবে পুনরুজ্জীবিত করে জাতী-ধর্ম নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার।

সভাপতির বক্তব্যে উপজেলা পেশাজীবি পরিষদ সভাপতি হাফেজ আবু সোলতান বলেন, দেশব্যাপী ইসলামি বিপ্লবের যে নব-জাগরণ সৃষ্টি হয়েছে তাতে প্রমাণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ধর্মের, সকল বর্ণের, সকল ভাষাভাষী মানুষের কল্যাণে কাজ করছে। জামায়াতে ইসলামীর প্রতিটি পদক্ষেপ ইনসাফ ভিত্তিক ও মানবজাতীর জন্য কল্যাণকর।

আলোচনা সভা পরবর্তী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশাজীবি পরিষদের উপজেলা সভাপতি আবু সুলতান।

আরো পড়ুন

রোয়াংছড়ি বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবরণা পূর্ণিমা উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক অনুদান

https://paharkantho.com/news/23500

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

২

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৫

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৬

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৭

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৮

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৯

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

১০

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

২০
error: Content is protected !!