পাহাড় কন্ঠ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩২ জন

সিএইচটি সম্প্রীতি জোটের প্রধান সমন্বয়কারী থোয়াইচিং মং শাককে শোকজ

Copy Link

 

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে সিএইচটি সম্প্রীতি জোটের স্থায়ী কমিটির সদস্য ও প্রধান সমন্বয়কারী থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) সংগঠনটির স্থায়ী কমিটির চেয়ারম্যান ইঞ্জি. শাহাদাৎ ফরাজী সাকিব স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে থোয়াইচিং মং শাকের বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে অভিযোগ পাওয়া গেছে যে, তিনি বাংলাদেশের হিন্দু ও চাকমা সম্প্রদায়কে উদ্দেশ্য করে আপত্তিকর ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের ‘র’-এর এজেন্ট ও ‘ভারতের দালাল’ হিসেবে আখ্যায়িত করেছেন।

নোটিশে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী। এসব বক্তব্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অসন্তোষ সৃষ্টি করতে পারে।

এ অবস্থায় উত্থাপিত অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সভাপতি বরাবর লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের মোশারফের জাতীয় অ্যাথলেটিকসে একের পর এক সাফল্য

১

বান্দরবানে প্রচার-প্রচারণার অভাবে ক্রেতাশূন্য যুব মেলা

২

সিএইচটি সম্প্রীতি জোটের প্রধান সমন্বয়কারী থোয়াইচিং মং শাককে শোকজ

৩

খেয়াচল্যং রেঞ্জ কার্যালয় যেন ভূতের বাড়ি, শহরে বসেই কার্যক্রম চালান রেঞ্জার

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার ঘটনায় ২৮ নাগরিকের নিন্দা

৫

রোয়াংছড়ির আন্তা পাড়া আনন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

৬

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব-সহকারীর কমিশন বাণিজ্য

৭

পার্বত্য চট্টগ্রামে নারী মুক্তির আন্দোলন বিস্তৃত করার আহ্বান

৮

কাঞ্চন মালা তঞ্চঙ্গ্যার প্রয়াণে কে এস মং এর গভীর শোক প্রকাশ

৯

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে এইচএসসিতে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন

১০

সাংবাদিক ও সমাজকর্মী উজ্জল তঞ্চঙ্গ্যার মায়ের পরলোকগমন

১১

রাঙ্গামাটির স্বর্ণটিলায় প্রথমবারের মতো চালু হলো ‘পবিত্র সিরাতুল মুস্তাকিম’

১২

আলীকদমে ১৪ বছরের কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য

১৩

রাঙামাটিতে এই প্রথমবার উদয়ন ক্লাবের ইউএফএল সিজন ওয়ানে নিলামে দল গঠন

১৪

বান্দরবানে ২২ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল বিজিবি

১৫

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল উত্তরাধিকার সনদ প্রদর্শন, আটক-১

১৬

পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল

১৭

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

১৮

নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম চালু

১৯

সেনেগালে যুব অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বান্দরবানের নয়ন ত্রিপুরা

২০
error: Content is protected !!