জাহাঙ্গীর কাজল, নাইক্ষ্যংছড়ি
২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

বান্দরবানে ২২ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল বিজিবি

Copy Link

 

এক বছরে ৭৩ কোটি টাকার মাদক ও অন্যান্য মালামাল জব্দ, আটক ৪৪ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা প্রায় ২২ কোটি ২৯ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৪ আগস্ট ২০২৫ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন মাদকবিরোধী অভিযানে এসব ইয়াবা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। ধ্বংস করা ইয়াবার পরিমাণ ৭ লাখ ৪৩ হাজার ৫৮ পিস, যার আনুমানিক বাজারমূল্য ২২ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৪০০ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় উদ্ধার করা এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে ১১ বিজিবি।

মাদকের অনুপ্রবেশ রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনা এবং কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর ও রামু সেক্টর সদর দপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে অভিযান পরিচালনা করছে ব্যাটালিয়নটি।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির,উপ-অধিনায়ক মেজর তাহ্সিন উদ্দিন মাহমুদ,সহকারী পরিচালক মো: পারভেজ শামীম, বান্দরবানের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বমোট ৭৩ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৭৭৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে। এ সময় ৪৪ জন আসামিকে আটক করা হয়।

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কাজ করছে ১১ বিজিবি। ভবিষ্যতেও সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে অভিযান আরও জোরদার করার পাশাপাশি এ কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ২২ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল বিজিবি

১

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল উত্তরাধিকার সনদ প্রদর্শন, আটক-১

২

পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল

৩

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

৪

নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম চালু

৫

সেনেগালে যুব অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বান্দরবানের নয়ন ত্রিপুরা

৬

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

৭

বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ ইসহাক

৮

নাইক্ষ্যংছড়িতে মাদক, কিশোর গ্যাং ও চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা

৯

বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রশিন তঞ্চঙ্গ্যা

১০

রুমায় মিজোরাম ফেরত বম পরিবার পেল সেনাবাহিনীর সহায়তা

১১

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপিত

১২

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত–২

১৩

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

১৪

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

১৫

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

১৭

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

১৮

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

১৯

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

২০
error: Content is protected !!