নয়ন মনি তঞ্চঙ্গ্যা, আলীকদম
১৮ অক্টোবর ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

বিদ্যুৎ-নেটওয়ার্কসহ নানান জটিলতায় আটকে কুরুকপাতার অগ্রগতি

Copy Link

বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের কুরুকপাতা বাজার থেকে পোয়ামুহুরী পর্যন্ত দুর্গম পাহাড়ি পথ সড়ক যোগাযোগের আওতায় এলেও বদলায়নি পাহাড়ি জনগোষ্ঠীর ভাগ্যের চাকা। আধুনিক নাগরিক সুবিধার আলো থেকে বঞ্চিত প্রান্তিক মানুষগুলোকে সড়ক শেষ হওয়া সীমান্ত এলাকা থেকেই প্রতিনিয়ত জীবনসংগ্রামের মুখে পড়তে হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারির তথ্যমতে, কুরুকপাতা ইউনিয়নের মোট জনসংখ্যা ১১ হাজার ২১৬ জন। পাহাড়ের ১৪২টি পাড়ায় প্রধানত ম্রো, ত্রিপুরা ও মারমাসহ আদিবাসী মানুষের বসবাস।

কুরুকপাতা ইউনিয়নে সন্ধ্যা নামলেই বিস্তীর্ণ পাহাড়ি জনপদ অন্ধকারে ডুবে যায়। জাতীয় গ্রিড বা পর্যাপ্ত সৌরবিদ্যুতের ব্যবস্থা না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের একমাত্র ভরসা কেরোসিনের কুপির আলো।

স্থানীয় বাসিন্দা খামলাই ম্রো জানান, মূল সড়ক নির্মাণ হলেও বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের সুবিধা এখনো পৌঁছায়নি। হাতে গোনা কয়েকটি পরিবারে সৌরবিদ্যুৎ থাকলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য, যা পুরো জনপদকে প্রদীপ ও কুপির ওপর নির্ভরশীল করে রেখেছে।

স্বাস্থ্যসেবা ও সাধারণ নাগরিক সেবা প্রাপ্তিতে এখানকার চরম দুর্ভোগের কথা জানান স্থানীয় বাসিন্দা মেনদন ম্রো এবং পোয়ামুহুরীর অঞ্জনা ত্রিপুরা। তারা জানান, রাতে হঠাৎ কোনো রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে জীবন বাঁচানো নিয়ে চরম আতঙ্ক তৈরি হয়। আলীকদম উপজেলা সদরে গিয়ে ডাক্তার দেখানো বা সাধারণ পরীক্ষা-নিরীক্ষা করাতেই পুরো দিন পার হয়ে যায়।

তাছাড়া মোবাইল নেটওয়ার্কের ঘাটতি ও যোগাযোগ খাতের বাড়তি খরচের কারণে জুমচাষিরা পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি জন্মনিবন্ধনের মতো সাধারণ নাগরিক সনদ পেতেও যাতায়াত বাবদ প্রতিটি পরিবারকে গুণতে হচ্ছে হাজার টাকারও বেশি।

পুরো ইউনিয়নে একটিও মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিক শিক্ষা শেষ করেই কোমলমতি শিশুদের পড়াশোনার পাঠ চুকিয়ে অথবা দূরে গিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়াশোনা চালাতে হচ্ছে।

অন্যদিকে, ইউনিয়ন পরিষদের নিজস্ব কোন ভবন নেই। কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, নেটওয়ার্ক ও ভৌত অবকাঠামোর অভাবে বাধ্য হয়ে আলীকদম সদর এলাকায় কক্ষ ভাড়া নিয়ে পরিষদের দাপ্তরিক কাজকর্ম চালাতে হচ্ছে। ফলে এলাকার সাধারণ মানুষ সময়মতো সেবা পান না।

এলাকাটিতে যেকোনো স্থায়ী উন্নয়নমূলক কাজের প্রধান অন্তরায় জমি ও বনাঞ্চলসংক্রান্ত আইনি জটিলতা। ১৮৮০ সালে মাতামুহুরী নদীর অববাহিকার বিশাল এলাকাকে ‘মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট’ (সংরক্ষিত বনাঞ্চল) হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১৪ সালে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের সরকারি গেজেট প্রকাশ হলেও সংরক্ষিত বনাঞ্চলের সীমানা এবং বন বিভাগের আইনি বাধ্যবাধকতার কারণে সেখানে স্থায়ী কোনো ভবন বা প্রাতিষ্ঠানিক অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, “রিজার্ভ ফরেস্টের কারণে বন বিভাগের আপত্তিতে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণে আইনি জটিলতা রয়েছে। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনাপত্তি সনদ সংগ্রহের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, ওই দুর্গম এলাকায় মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা, বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাপ্তরিক সুপারিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

১

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

২

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৩

বিদ্যুৎ-নেটওয়ার্কসহ নানান জটিলতায় আটকে কুরুকপাতার অগ্রগতি

৪

সমাজসেবা অধিদপ্তর ও জেলা শিশু পরিবারের দায়িত্বে জসিম উদ্দিন তুষার

৫

রাঙামাটি সফরে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৬

নাইক্ষ্যংছড়ি শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

৭

রুমায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ সদস্য উম্যাচিং ও রিয়াল দো বম

৮

দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবান সেক্টরে বিজিবির ১২ প্লাটুন টহল, ৬ বেইজ ক্যাম্প

৯

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের দায়িত্বে রদবদল

১০

বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা আটক

১১

নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে দু-একটি পক্ষ: এমপি মাধবী মার্মা

১২

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

১৩

ফলোআপ ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা পেলো ১২২ রোগী, অপারেশনের জন্য শনাক্ত-২৫

১৪

আগামীকাল রাঙ্গামাটি সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫

থানচিতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর বিজিবি

১৬

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

১৭

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটক মুখর সাজেক

১৮

রাঙ্গামাটির ১০ উপজেলায় এনসিপির কমিটি গঠন সম্পন্ন

১৯

শারদীয় দুর্গাপূজা ঘিরে নাইক্ষ্যংছড়িতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

২০
error: Content is protected !!