নয়ন মনি তঞ্চঙ্গ্যা, আলীকদম
২৯ জুলাই ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৯ জন

আলীকদম মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হলো ‘শুভ আষাঢ়ী পূর্ণিমা’

Copy Link

বান্দরবানের আলীকদম উপজেলায় অবস্থিত পানবাজার মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারে পরম শান্ত ও স্নিগ্ধ পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ আষাঢ়ী পূর্ণিমা’ পালিত হয়েছে।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন পানবাজার মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির- সভাপতি রিপন তঞ্চঙ্গ্যা।

বিহারের অধ্যক্ষ পূজনীয় আর্য্য ভান্তে জানান, বৌদ্ধ ধর্মমতে এই পবিত্র তিথিতেই রাজকুমার সিদ্ধার্থ গৌতমের মাতৃগর্ভে আগমন, গৃহত্যাগ, বুদ্ধত্ব লাভের পর সারনাথের ঋষিপতন মৃগদাবে পঞ্চবর্গীয় শিষ্যদের উদ্দেশ্যে প্রথম ধর্মচক্র প্রবর্তন এবং শুভ বর্ষাবাসের (উপোস) সূচনা ঘটেছিল।

উৎসব উপলক্ষে সকাল থেকেই বৌদ্ধ বিহার প্রাঙ্গণে উপাসক-উপাসিকা ও সর্বস্তরের দায়ক-দায়িকাদের উৎসাহ-উদ্দীপনা মুখর উপস্থিতি দেখা যায়।

সকাল ৯টায় বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং দেশ ও বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। ভক্তরা বিহারের পূজনীয় ভান্তের উদ্দেশ্যে ফলমূল, মিষ্টান্ন ও পিন্ডু দান করেন।

আষাঢ়ী পূর্ণিমার এই তিথি থেকেই বৌদ্ধ ভিক্ষুসংঘের তিন মাসব্যাপী কঠোর সাধনা ও ধ্যান চর্চার ‘বর্ষাবাস’ শুরু হয়। বর্ষাবাস পালনকালে ভিক্ষুগণ রাতে বিহারের বাইরে অবস্থান করেন না এবং নিরবচ্ছিন্নভাবে বুদ্ধের মূল শাসন প্রচার ও আত্মশুদ্ধির সাধনায় মগ্ন থাকেন।

ধর্মীয় সভায় পূজনীয় আর্য্য ভান্তে সমবেত পিন্ডদানকারী দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণ, বিশ্বশান্তি এবং বিশ্বের সকল প্রাণীর সুখী ও সমৃদ্ধিময় জীবনের জন্য বিশেষ করুণা দেশনা ও আশীর্বাদ প্রদান করেন।

আরো পড়ুন→সরকার গঠনের ৫ মাস পার হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেই: মতবিনিময় সভায় বক্তারা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!