পাহাড়কন্ঠ ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৩১ জন

বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু ‘সাথী’র, ঘরে বসেই মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ডেলিভারি সেবা

Copy Link

রান্নার মাঝপথে লবণ কিংবা নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্য ফুরিয়ে গেছে, কিন্তু বাইরে যাওয়ার সুযোগ নেই। আবার বয়স্ক মা-বাবার জরুরি ওষুধ আনতে হবে, অথচ পরিবারের অন্য সদস্যরা ব্যস্ত। এমন দৈনন্দিন নানা সমস্যার সহজ সমাধান দিতে বান্দরবান শহরে যাত্রা শুরু করতে যাচ্ছে স্থানীয় লজিস্টিক ও ডেলিভারি প্ল্যাটফর্ম ‘সাথী’।

আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম। উদ্যোক্তাদের দাবি, ‘সাথী’ শুধু পার্সেল বা ডেলিভারি সার্ভিস নয়; বরং শহরের গৃহিণী, চাকরিজীবী, অনলাইন ব্যবসায়ী ও বয়স্ক নাগরিকদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে একটি পূর্ণাঙ্গ সার্ভিস ইকোসিস্টেম হিসেবে কাজ করবে।

সাথী টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, “বান্দরবানের মানুষের প্রতিদিনের বাস্তব সমস্যা থেকেই এই উদ্যোগের জন্ম। আমরা চাই শহরের প্রতিটি মানুষ, বয়স বা পেশা যাই হোক না কেন, ঘরে বসেই তার প্রয়োজনটুকু মিটিয়ে নিতে পারুক।”

প্ল্যাটফর্মটির মাধ্যমে ওয়েবসাইট থেকে সেবা নেওয়ার পাশাপাশি ফেসবুক মেসেজ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অর্ডার করার সুযোগ থাকবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে তুলনামূলক কম অভ্যস্ত মানুষের কথা বিবেচনা করেই এসব বিকল্প যোগাযোগব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, বান্দরবানে সাম্প্রতিক সময়ে ফেসবুকভিত্তিক ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ঘটেছে। এসব অনলাইন উদ্যোক্তাদের অন্যতম সমস্যা হচ্ছে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য নির্ভরযোগ্য লজিস্টিক সেবার অভাব। এই সমস্যা সমাধানেও কাজ করার লক্ষ্য রয়েছে ‘সাথী’র।

উদ্যোক্তারা জানান, পণ্য ও পার্সেল ডেলিভারির পাশাপাশি স্থানীয় অনলাইন ব্যবসায়ীদের জন্য নির্ভরযোগ্য ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। একই সঙ্গে বান্দরবানের স্থানীয় তরুণদের রাইডার হিসেবে যুক্ত করে কমিউনিটি-বেইজড ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

তরুণ উদ্যোক্তাদের এই নতুন উদ্যোগ বান্দরবান শহরের মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে কতটা সহজ করতে পারে এবং স্থানীয় অনলাইন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে—এখন সেটিই দেখার বিষয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

1xbet бонус за регистрацию: Azərbaycanda idman mərclərinə ən yaxşı start

বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু ‘সাথী’র, ঘরে বসেই মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ডেলিভারি সেবা

সরকার ৩ পার্বত্য জেলা পরিষদ গুলোকে বিএনপি পরিষদ বানিয়ে রেখেছে: সারজিস আলম

Казино Sultan Games – Регистрация, бонусы и быстрые выплаты

Vegas Plus casino en ligne France – machines à sous

Пин Ап Казино Официальный сайт | Pin Up Casino играть онлайн – Вход, Зеркало

7к казино вывод выигрышей

1win Azərbaycan – bukmeker və kazino

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

১০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

১১

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

১২

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১৪

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১৫

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১৬

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১৭

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৮

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৯

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

২০
error: Content is protected !!