আরাফাত খাঁন
২৯ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৭৬ জন

উন্নয়ন বোর্ডের দুই কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও চাষিদের হয়রানির অভিযোগ

Copy Link

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান রাবার ব্যবস্থাপনা ইউনিট-২–এর জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা ও ওভারসিয়ার খন্দমনি চাকমার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং উপকারভোগী রাবার চাষিদের হয়রানির অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রাবার ব্যবস্থাপনা ইউনিট-২–এর উপকারভোগী চাষি, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ১০টি গ্রামের লিডাররা।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে রাবারের দর নির্ধারণ ও বিক্রয়-সংক্রান্ত কমিটির কোনো সভা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে রাবার বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যাহত হচ্ছে এবং হিসাব-নিকাশে অসংগতি সৃষ্টি হওয়ায় উপকারভোগী চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জেনারেল ম্যানেজার পিন্টু চাকমার নির্দেশে ওভারসিয়ার খন্দমনি চাকমা একক সিদ্ধান্তে রাবার প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই রাবার বিক্রি, অফিসের ৪৬ ড্রাম ফর্মিক অ্যাসিড গায়েব, শ্রমিক নিয়োগে অনিয়ম এবং বিল-ভাউচারের মাধ্যমে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগও তোলা হয়।

বক্তারা উপকারভোগীদের বাড়ি ও রাবার বাগানের বন্দোবস্ত দ্রুত সম্পন্ন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে রাবার বিক্রি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে রাবার ব্যবস্থাপনা ইউনিট-২–এর লিডার চাইসুই মং, সুকুমার তঞ্চঙ্গ্যাসহ ১০টি গ্রামের লিডার, ব্যবস্থাপনা কমিটির সদস্য, উপকারভোগী রাবার চাষি এবং বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→৪ জুলাইয়ের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ঘিরে জামছড়িতে প্রস্তুতি সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১০

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১১

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১২

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৫

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৬

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৭

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৯

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

২০
error: Content is protected !!