আরাফাত খাঁন
২৯ জুন ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২২৮ জন

৪ জুলাইয়ের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ঘিরে জামছড়িতে প্রস্তুতি সভা

Copy Link

“সুস্থ চোখ,সুন্দর জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে বান্দরবান সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বৃহৎ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।

আগামী ৪ঠা জুলাই ২০২৬ (শনিবার) বান্দরবান সদর উপজেলাধীন রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হবে।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ: কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মার্মা-এর উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে কারিগরি ও চিকিৎসাগত সহযোগিতা প্রদান করবে স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল’।

এদিকে চক্ষু চিকিৎসা ক্যাম্পটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ২৯শে জুন (সোমবার) সকাল ১১টায় বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়ন পরিষদের হল রুমে এক সমন্বয় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জামছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেমপ্রু মার্মার সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়।

উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সভাপতি উছোমং মার্মা। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সম্মানিত সদস্য সাংবাদিক বাবুল খাঁন,প্রকৃতি বড়ুয়া,জামছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং কার্বারীবৃন্দ।

সমন্বয় সভায় বক্তারা বলেন, “ভৌগোলিক দুর্গমতার কারণে পার্বত্য অঞ্চলের বহু মানুষ নিয়মতান্ত্রিক আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। তাই প্রত্যন্ত ও পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ যেন এই ক্যাম্প থেকে সর্বোচ্চ চক্ষু সেবা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।”

একই সাথে ক্যাম্পটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানান বক্তারা।

আরো পড়ুন→বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে টংকাবর্তীতে প্রস্তুতি সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গবন্ধুর ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১০

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১১

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১২

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

১৩

রোয়াংছড়িতে ১৮ হাজার চারা বিতরণ করেছে জেলা কাঠ ব্যবসায়ী সমিতি

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতি ও শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি

১৫

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে আন্তজার্তিক আদিবাসী দিবস পালিত

১৬

শিকড় ও স্বকীয়তার উদযাপনে বিশ্ব আদিবাসী দিবস অস্তিত্ব রক্ষার অঙ্গীকার

১৭

কে এস মং–এর উদ্যোগে ৫০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্যে চট্টগ্রামে প্রেরণ

১৮

লামায় বর্ষাতেও থেমে নেই পাহাড় কাটা, মাটি যাচ্ছে ইটভাটায়

১৯

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

২০
error: Content is protected !!