1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মতবিনিময় সভায় প্রফেসর মিয়া গোলাম পরওয়ার - paharkantho
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মতবিনিময় সভায় প্রফেসর মিয়া গোলাম পরওয়ার

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রফেসর মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি।

সোমবার (২৩ মার্চ) রাতে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদের হল রুমে নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর (ভাঃ) মুহাম্মদ আবু নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আব্দুচ সালাম আযাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বশর এবং বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক জেলা পরিষদ সদস্য ও বান্দরবান জেলা বার কাউন্সিলের সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, চট্রগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিক বশরী,উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হামিদুল হক, উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক মাহমুদুল হক বাহাদুর, বান্দরবান জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি রফিক আহমদ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আমীর মাস্টার আব্দুল গফুর, বাইশারী ইউনিয়ন আমীর সেলিম উল্লাহ, উপজেলা ছাত্র শিবির সভাপতি মুহাম্মদ নুর ছাদেক, উলামা পেশাজীবি মিডিয়া বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিরোধী দলের সাথে কোন আলোচনা ছাড়াই উনারা সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছেন। প্রশাসক তো আগে ছিল। আপনি সাহস থাকলে ইলেকশন দেন। প্রশাসক দেন কেন?’ সরকারের প্রতি প্রশ্ন রাখেন তিনি।

দলীয় লোক নিয়োগ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘দলীয় লোক নিয়োগ দিয়েছেন আওয়ামী লীগও দলীয় লোক দিত। তাহলে তো আপনারা আগের পথেই হাটছেন। যেকারণে এসব আন্দোলন হয়েছে সে কারণের দিকেই হাটা দিয়েছেন।’ উপজেলায়ও যদি প্রশাসক দেন তবে পস্তাতে হবে সরকারি দলকে এমন মন্তব্য করে পরোয়ার বলেন, ‘চাল, গম, মারামারি, ভাগাভাগি, কামড়াকামড়ি, চাঁদাবাজিতে যতদিন যাবে তারা অপ্রিয় হবে, এরপরে যখন ভোট হবে জনগণ ইনশাআল্লাহ আপনাদের ভোট দেবে।’ সরকারকে অগণতান্ত্রিক পথে না হাটার আহবান জানান মিয়া গোলাম পরওয়ার।

প্রসঙ্গত ২৩ মার্চ দুপুরে নভোএয়ারের একটি ফ্লাইটে পারিবারিক সফরে নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্য কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সেখানে তাকে কক্সবাজার জেলা জামায়াতের নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা জানান এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নাইক্ষ্যংছড়িতে আগমণ করেন এবং উপজেলা আমীরের নেতৃত্বে তাকে অভ্যর্থনা জানানো হয়। পারিবারিক সময়দান ও কিছুক্ষণ বিশ্রামের পর সন্ধ্যায় তিনি উপজেলা মডেল মসজিদে স্থানীয় নেতৃবৃন্দ ও গণমানুষের সাথে সাক্ষাৎ করেন এবং রাতে উপজেলা জামায়াতের মতবিনিময় সভায় যোগ দেন। পরদিন ২৪ মার্চ সকাল ১০ টায় কক্সবাজার পাবলিক হলে কক্সবাজার শহর জামায়াত আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন এবং একই দিন দুপুরে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a